নারায়ণগঞ্জ ১১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

সন্ধ্যায় চাষাঢ়া বসতে দেয়ার দাবিতে হকারদের আবারো  বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ ডটকম :   নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের হকারদের সন্ধ্যার পর বসতে দেয়ার অনুমতি চেয়ে আবারাে মাঠে নেমেছে । মঙ্গলবার ( ২ মার্চ ) বিকালে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কার উচ্ছেদ চলবে না ‘ এই স্লোগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগরীর বঙ্গবন্ধু সড়কের শতাধিক হকার ।

জেলা হকার্স সংগ্রাম পরিষদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় । চাষাঢ়া থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর দুই নম্বর রেলগেইট প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় । মিছিলে নেতৃত্ব দেন মহানগর হকার্সলীগের সভাপতি রহিম মুন্সী , জেলা হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ ।

মিছিল শেষে সমাবেশে রহিম মুন্সী বলেন , উচ্ছেদ যদি করতেই হয় আগে পুনর্বাসন করুন , পরে উচ্ছেদ করেন । রাজধানী ঢাকাতে হকাররা রাস্তায় বসে কেনা বেচা করতে পারে । তাদের কোনাে সমস্যা নাই । নারায়ণগঞ্জের অলিতে গলিতেও হকাররা ব্যবসা করছে । সেটাতেও সমস্যা নাই । কিন্তু দুই নম্বর রেলগেট থেকে চাষাঢ়া সােনালী ব্যাংকের এদিক পর্যন্তই শুধু অভিযান হয় । এর কারণ কি ? এইসব অভিযান বন্ধ করে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন ।

আমাদের পেটে লাথি দিয়ে আপনারা মােটেও ভালাে কাজ করছেন না । আপনারা আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেন।আমরাও রাস্তায় বসতে চাই না । আমাদের পুঁজি কম , ব্যবসাও ছােট , তাই পেটের দায়ে বাধ্য হয়ে রাস্তায় ব্যবসা করি । প্রতিহিংসা বন্ধ করে অন্তত সন্ধ্যার পর আমাদের বসতে দেন ।

আসাদুল ইসলাম আসাদ বলেন , আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন করছি , বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়ে আসছি সেগুলাের কোনাে কিছুই পূরণ হয় নাই কোন অদৃশ্য শক্তির ইশারায় ? সারা নারায়ণগঞ্জের কোথাও হকার উচ্ছেদ করা হয় নাই।শুধুমাত্র চাষাঢ়ার এইদিকেই বার বার অভিযান চালানাে হয় । আপনারা এই শহরকে সিঙ্গাপুর , লন্ডন বানাতে চান , এতে আমরাও আনন্দিত । তবে এর আগে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করেন । যেখানে হকার্স মার্কেট আছে । সেখানে বহুতল ভবন করে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন ।

মেয়রকে বলতে চাই , আমরা ফুটপাতে বসলে তাে যাও পথচারীরা চলাচল করতে পারে কিন্তু আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার যে করা হয়েছে ফুটপাত দখল করে সেখানে তাে পথচারীরা চলাচল করতে পারে না । এ নিয়া তাে কারাে কোনাে মাথাব্যথা নাই । যদি আমরা ফুটপাতে বসতে না পারি তাহলে অনির্দিষ্টকালের জন্য আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলতে থাকবে ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

সন্ধ্যায় চাষাঢ়া বসতে দেয়ার দাবিতে হকারদের আবারো  বিক্ষোভ

আপডেট সময় : ১২:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১