নারায়ণগঞ্জ ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

গোলটেবিল বৈঠকে নাগরিক সমস্যা সমাধানে জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন ঐক্যমত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫১৩ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচন করেছেন সংসদ সদস্য শামীম ওসমান, সেলিম ওসমান, মেয়র সেলিনা হায়াত আইভী ও জেলা প্রশাসকসহ দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। আলোচনায় উপস্থিত সকলেই ঐক্যমতের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে জেলা শহরের সমস্যা সমাধানে কাজ করতে ঐক্যমত পোষন করেন।
শনিবার (৩ ফেব্রæয়ারি) দুপুরে জেলার নাগরিক সমস্যা সমাধানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে তারা বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানে কাজ করতে সম্মতি প্রকাশ করেন।
বৈঠকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, ভালো কাজ আমরা সবাই মিলে করব। শহরকে হকার মুক্ত করতে আমি সর্বাতক সহযোগীতা করব। সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড ছুটি হলে গার্মেন্টস কর্মীদের ভিড়ে রাস্তায় যানজট বেড়ে স্থবির হয়ে পড়ে। নিয়মিত ঘটা এই সমস্যার সমাধানের বিষয়ে শামীম ওসমান বলেন, ফুটওভার ব্রিজ হলে সেই রাস্তার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আর সমস্যা সমাধান করতে হলে সবাইকে কাজ করতে হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি বলেন, বঙ্গবন্ধু সড়ককে হকার মুক্ত করতে ২০০৩ সাল থেকে বলে আসছি। আমরা ৬০০ হকারকে পুনর্বাসন করেছি। আমরা আমাদের কাজ সঠিকভাবে করলে কোনো প্রবেøম থাকবে না। অটোরিকশার অনুমোদন যেহেতু সরকার দেয় না, আমরা কীভাবে দেব? পুরো নারায়ণগঞ্জের মানুষ আজ আমাদের দিকে তাকিয়ে আছে। শহরের প্রতিটি সড়ক হকারদের দখলে। আমাদের সুনির্দিষ্টভাবে কাজের কথা বললে করে দেব। তবে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিতে হবে।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জে সমস্যার শেষ নেই। আজকে আমরা উঠে গেলাম আর সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা নয়। আমাদের মধ্যে স্বজনপ্রীতি একটু বেশি। চোখের পর্দা উল্টানো না গেলে আলোচনা করে লাভ হবে না। আমাদের কঠোর হতে হবে। মেয়র আইভী ও আমার ছোট ভাই শামীম ওসমানকে নিয়ে আমরা এটা করব।
বৈঠকে, রুট পারমিট ছাড়া গাড়ি চলাচল নিয়ে হুঁশিয়ারি দিয়ে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, আমি সাহস পাচ্ছি, আমাদের সংসদ সদস্যরা সবাই সুন্দর নারায়ণগঞ্জ চাচ্ছেন। আমি প্রকাশ্যে ঘোষণা করছি, রুট পারমিট ছাড়া গাড়ি দেখলেই ডাম্পিংয়ে দিয়ে দেব। রুট পারমিট ছাড়া কোনো গাড়ি নারায়ণগঞ্জে ঢুকবে না। আমি, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কমিটি করে দিয়েছি। নারায়ণগঞ্জে কতটি গাড়িকে রুট পারমিট দেওয়া যায় এবং কতগুলো দেওয়া হয়েছে- এটা নিয়ে আমরা কাজ করছি। গত পাঁচ মাসে সাড়ে চারশো গাড়িকে জরিমানা করা হয়েছে। শহরে অবৈধ স্ট্যান্ড থাকতে দেব না।
আলোচনায় আরও অংশ নিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) আমির খসরু, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলসহ প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

গোলটেবিল বৈঠকে নাগরিক সমস্যা সমাধানে জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন ঐক্যমত

আপডেট সময় : ০৬:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪