নারায়ণগঞ্জ ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

পারিবারিক ভ্রমনের আড়ালে ইয়াবা পাচার আটক-৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • ৩৬১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে পারিবারিক ভ্রমনের আড়ালে ইয়াবা পাচারকালে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (২৪ আগস্ট) দিবাগত জেলার বন্দর থানার মদনপুরস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত রাফি ফিলিং স্টেশনের সামনে চেকপোষ্টে ফেনী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে ২৬’শ পিস ইয়াবা উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার লাওতলী এলাকার আব্দুল হান্নান শাহীন (৪৬), শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার পাপরাইল এলাকার শাজাহান সরদার ওরফে সাজু মিয়া (৩৮) ও সুরাইয়া আক্তার মীম (২৭)।
মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুরে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে সিপিএসসি’র কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, ধৃতরা পেশাদার মাদক পাচারকারী। তারা স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য শাজাহান সরদার ওরফে সাজু মিয়া ও তার স্ত্রী সুরাইয়া আক্তার মীম আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ফেনী জেলা হতে অভিনব কৌশলে বাসে পারিবারিক ভ্রমনের ছদ্মবেশে মাদকদ্রব্য পাচার করে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশ এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

পারিবারিক ভ্রমনের আড়ালে ইয়াবা পাচার আটক-৩

আপডেট সময় : ১১:৪২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০