নারায়ণগঞ্জ ১১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

করোনা জয়ী ১০১ পুলিশ সদস্যকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
  • ৩০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জে করোনা জয়ী ১০১ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা দিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, পিপিএম (বার)। এসময় সবাইকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করে ঊষ্ণ অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেন তিনি।  সোমবার (১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে করোনা জয় করে কর্মস্থলে যোগদান করায় ওই পুলিশ সদস্যদেরকে এ সংবর্ধনা দেয়া হয়।

এসময় করোনা জয়ী পুলিশ সদস্যরা করোনা জয়ের মুহুর্তগলো বর্ণনা করে সার্বিক সহযোগিতা করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার  (হেডকোয়ার্টার) সুভাস চন্দ্র সাহা, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ আহমেদ, সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মাহীন ফরাজী, সহকারী পুলিশ সুপার মো: রুবেল, ডিআই-১ ইকবাল হোসেন, জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্যা তসলিম হোসেন, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ও পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেনসহ প্রমূখ।

পুলিশ সুপার জায়েদুল আলম জানায়, করোনা জয়ী পুলিশ সদস্যরা করোনা মোকাবেলায় রনাঙ্গনের সম্মুখযোদ্ধা। নারায়ণগঞ্জ করোনা আক্রান্তের হটস্পট হিসেবে চিহ্নিত হলেও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলের সম্মীলিত প্রচেষ্টায় তা আজ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। জেলার বিপুল সংখ্যক মানুষকে সেবা দিতে গিয়ে ১৪৯জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়। আমরা আমাদের আইজিপি মহোদয় ও ডিআইজি মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক তাদের সার্বক্ষনিক খোঁজ-খবর রেখেছি এবং আইসোলেশনের ব্যবস্থা করে মনোবল চাঙ্গা রাখার জন্য সকল ধরনের ব্যবস্থা করেছি। ফলে বর্তমানে ১০১ জন করোনা জয় করে কর্মস্থলে যোগদান করেছেন এবং বাকি ৪৮জন চিকিৎসাধীন রয়েছে। তারাও অতি দ্রæত আমাদের মাঝে সুস্থ্য ফিরে আসবেন। জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করোনা জয়ী পুলিশ সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

করোনা জয়ী ১০১ পুলিশ সদস্যকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার

আপডেট সময় : ০৬:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০