নারায়ণগঞ্জ ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে দেড়ঘন্টা ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
  • ৫০৩ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রোনী অ্যাপারেলস নামের এশটি কারখানার শ্রমিকেরা চার মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (২ মার্চ ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-–মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে কারখানার সামনে বিক্ষোভ করেন তারা। প্রায় দেড়ঘণ্টা সড়ক অবরোধে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে শিল্প পুলিশ এসে তাদের সরে যেতে অনুরোধ করলে কারখানার গেটের সামনে বিক্ষোভ করতে থাকেন তারা। এ নিয়ে গত তিন মাসের মধ্যে চতুর্থবারের মতো শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটল ক্রোনী অ্যাপারেলসে। কর্মসূচিতে কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন। এছাড়া সদ্য চাকরিচ্যুত কর্মীরাও সেখানে যোগ দেন। আন্দোলনরত শ্রমিকদের গত নভেম্বর মাস থেকে ফেব্রæয়ারি মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। চার মাসের বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
ক্রোনী অ্যাপারেলসের কর্মচারী বলেন,‘গত নভেম্বর থেকে ফেব্রæয়ারি পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। বেতন না পাওয়ায় ধার দেনা করে চলতে হচ্ছে সবাইকে। এর মধ্যে গত সপ্তাহে আমাকেসহ ৫৮ জনকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। তাদের কেবল এক মাসের বেতন দিয়ে বিদায় দেয়া হয়েছে। আরো তিন মাসের বেতন বাকি আছে আমাদের। আজকে কর্মরত স্টাফরা চার মাসের বেতন দাবিতে রাস্তায় নেমেছে, আমরাও আমাদের তিন মাসের বেতন পরিশোধের দাবিতে যুক্ত হয়েছি।’
কারখানার আরেক কর্মচারী বলেন,‘গত তিন মাস আমরা মানবেতর জীবন যাপন করছি। আমি ভাড়া বাসায় থাকি, বাড়িওয়ালা প্রতিনিয়ত ভাড়ার জন্য চাপ দিচ্ছেন। মুদি দোকানে কয়েক হাজার টাকা বাকি জমে গেছে। চোরের মতো লুকিয়ে লুকিয়ে চলতে হয় পাওনাদারের ভয়ে। এই অবস্থায় মালিকপক্ষ আমাদের বেতন দিচ্ছে না। তাই বেতনের দাবিতে রাস্তায় নেমেছি আমরা।’
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইনটেলিজেন্স) বলেন,‘স্টাফদের বেতন পরিশোধের দাবিতে তারা সড়ক অবরোধ করেছিলেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে যেতে বলা হয়েছে। মালিকপক্ষের সাথে আমাদের যোগাযোগ চলছে। আশা করছি, দ্রæতই এই সমস্যার সমাধান হবে। আপাতত সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে দেড়ঘন্টা ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ

আপডেট সময় : ০৭:০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪