নারায়ণগঞ্জ ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে মিতালী মাকেটের নির্বাচিত কমিটি বিরোধীদের সভা পন্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯
  • ৪৩০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড সাহেবপাড়া এলাকায় মিতালী মার্কেট দোকানদার সমিতির নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অনাস্থা দিয়ে সাধারণ সভা আহবান করেও গতকাল সোমবার মার্কেটে আসেননি বিরোধী গ্রুপ। সংঘর্ষ এড়াতে সকাল থেকেই সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইব্রাহীম পাটোয়ারীর নেতৃত্বে পুলিশের একটি দল মার্কেটে অবস্থান নেয়। ফলে ঘটেনি কোন অপ্রিতিকর ঘটনা।

সভা না করার কারণ জানতে খুজে পাওয়া যায়নি সমিতির আহবায়ক দাবিদার জামানকে। পরে জানা গেছে, তাকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে গেছে জেলা গোয়েন্দা পুলিশ। এর সত্যতা শিকার করে জেলার ডিআই-২ সাজ্জাদ রোমন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে জামানকে পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়েছে। মার্কেটের বিরোধ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

জানা গেছে, নেতৃত্বের দন্ধে লাখ লাখ টাকা আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছে মার্কেটের ৬ সহা¯্রাধিক সদস্য। ১২ একর জমিতে গড়ে উঠা দেশের বৃহত্তম এই মার্কেটের নেতৃত্বের লড়াই আর মামলা হামালার জটলায় উদ্ধিগ্ন দোকান মালিকরা। আদালতে গিয়েও নেতৃত্বের বিরোধ অবসান হচ্ছে না দুই যুগেও। ফলে দোকান কিনেও দখল বুঝে পাচ্ছেন না হাজার হাজার সদস্য। শুরু থেকে যারাই মার্কেটের নেতৃত্ব দিয়েছে তারাই করেছে অনিয়ম দুর্নীতি। লুটপাট করেছে দোকান বিক্রির কোটি কোটি টাকা। অভিযোগ রয়েছে, মার্কেটের প্রতিষ্ঠাতা শিল্পপতি রফিকুল ইসলাম বহু লোকজনের জমি জবর দখল করার মামলার কারণে বন্ধ রয়েছে ভবন নির্মাণ কাজ। মহামান্য হাইকোর্টের রিট পিটিশনের রায় মোতাবেক নারায়ণগঞ্জ শ্রম অধিদপ্তর গঠিত নির্বাচন কমিশনারের অধিনে গত বছরে ২৯ সদস্যের কার্যকরী পরিষদ নির্বাচিত হয়। ওই নির্বাচিত কমিটিকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে নির্বাচন বাতিল দাবি করে সাবেক কমিটির লোকজন হাইকোর্টে পর পর তিনটি রিট করে। এক রিটকারী মো: জামানকে ১০ হাজার টাকা জরিমানা করে হাইকোর্ট রিট খারিজ করে দেয়। রিট খারিজ হওয়ার পর আইনী বাধা না থাকায় নির্বাচিত কমিটি কার্যক্রম শুরু করলে সাবেক কমিটির লোকজনের অনিয়ম দুর্নীতি আর কোটি কোটি টাকা লোপাট ধরা পড়ে। অর্থ আতœসাতের অভিযোগে নারায়ণগঞ্জ আদালতে মামলা করা হয়। অর্থ লোপাটের অভিযোগ তুলে গত ১২ জুলাই সংবাদ সম্মেলন করেছে কার্যনির্বাহী পরিষদের নেতারা।

এ বিষয়ে সভাপতি হাজী ইয়াছিন মিয়া জানান, হাইকোর্টের আদেশ মোতাবেক নারায়ণগঞ্জ শ্রম অধিদপ্তরের নির্দেশনায় গঠিত নির্বাচন কমিশনের নিয়মতান্ত্রিক নির্বাচনে বিজয়ী হয়ে আমরা দায়িত্ব পালন করছি। নির্বাচন বাতিল করতে হাইকোর্টে তিনটি রিট পিটিশন করা হয়েছিল। যা খারিজ করেছে হাইকোর্ট। তার পর থেকে নিজেদের অপকর্ম আড়াল করতে তারা মার্কেটে বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র করে যাচ্ছে। অতিতের সকল অনিয়ম দুর্নীতির অবসান ঘটিয়ে মার্কেটে সুন্দর পরিবেশ তৈরি ও ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের পূনর্বাসন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

সিদ্ধিরগঞ্জে মিতালী মাকেটের নির্বাচিত কমিটি বিরোধীদের সভা পন্ড

আপডেট সময় : ০১:০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯