নারায়ণগঞ্জ ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

কাঁচপুরে মহাসড়কে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ- আহত-৫

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শনিবার (১৯ আগস্ট) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে দলীয় পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।
বিএনপি নেতাকর্মীদের নেতৃত্বে ছিল দলটির কেন্দ্রীয় কমিটির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
জানা যায়, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত চার দিনের কর্মসূচির শেষ দিনে বিএনপির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রিয় নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নানের অনুসারী, আড়াইহাজারের সুমন ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচি পালনের জন্য কাঁচপুর ব্রীজের পূর্ব পাশে লাঠি-সোটা নিয়ে অবস্থান নেয়। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের সড়কে অবস্থান নিতে বাঁধা দিলে সংঘর্ষ বেধে যায়। এতে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বলেন জানান, আমরা শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময়ে পুলিশ এসে অতর্কিত লাঠিচার্জ করেছে। পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর টিয়ার সেল ও গুলি ছুড়েছে। এতে অনেকেই আহত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, পুলিশের টিয়ারশেলের কারণে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আমাদের ৫ নেতাকর্মী আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, অনুমতি ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি করতে চেয়েছিল। আমরা তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে যেতে বললে তারা আমাদের উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে আমরা কয়েক রাউন্ড রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কাঁচপুরে মহাসড়কে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ- আহত-৫

আপডেট সময় : ০৭:২৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩