নারায়ণগঞ্জ ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জে বড়দিন পালিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

নূরু হুদা মেহেদী ঃ খ্র্রীস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে যীশু খ্রিষ্ঠের জন্মদিন উপলক্ষে বড়দিন উদযাপিত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সাধু পৌলের গীর্জায় চার্চে প্রার্থনা, আলোচনা, ও কেক কাটা,  অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রথমেই আমি দেশের খ্রীস্ট ধর্মাবলম্বীদের অভিনন্দন ও বড়দিনের শুভেচ্ছা জানাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এ দেশে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে ও শান্তিতে বসবাস করে আসছে।আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে সকল ধর্মের মানুষের জন্য সমান ভাবে কাজ করে যাচ্ছেন। ধর্ম যার যার উৎসব সবার।
বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা রয়েছে। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ঐতিহ্যগতভাবে এদেশে সকল ধর্মীয় উৎসব আনন্দঘন পরিবেশে পালিত হয়।এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা স্মরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র দেসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জে বড়দিন পালিত

আপডেট সময় : ০৯:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩