নারায়ণগঞ্জ ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাংবাদিক পরিচয়ে খোকন প্রধানের মাদক ব্যবসা। অডিও ভাইরাল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯
  • ৪৩৮ বার পড়া হয়েছে

একটি ভিডিওতে দেখা গেছে, একটি রুমে ৩ জন ব্যক্তি কথা বলছে। এর মধ্যে একজন বলছেন ২০ হাজার তো ২ অফিসে লাগবো। আরও একজন বলছে, শোন ২০ হাজার টাকা সন্ধ্যায় দিয়ে দিবি। জবাবে ৩য় জন বলছে, রাতের মধ্যে কিস্তি দিলে তার কাছ থেকে নিয়ে আসবো…..। (ভিডিও সংরক্ষিত)

স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিও’র ২য় ব্যক্তিটির নাম খোকন প্রধান। নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। তিনি বর্তমানে ঢাকা টুডে টাইমস অনলাইন পোর্টালের পরিচয় দেয়। আরেটি অডিওতে শোনা যায়, ‘মামা ভাগ্নেরে মাফ কইরা দেন (মাদক ব্যবসায়ী)।’ অপর আরেকজন বলছে, ২ নম্বর ব্যবসা করলে সবার সাথে সর্ম্পক রাখতে হবে। তোমারে তো দারোগায় খোঁজে। এগুলো সব বাদদে আমার সাথে তোমার সর্ম্পক আছে কাউরে বলার দরকার নাই।

মাদক ব্যবসায়ী বলছে, আপনি যদি আমারে ভাগিনার চোখে দেখেন তাহলে একটা কথা বলতে চাই। মামা আপনার কথার অবাধ্য হবো না।

অডিও’তে আরো শোনা যায়, তুমি কোন জায়গা থেকে মাল নিবা সেটা তোমার ব্যাপার আমার এইসব লাইন ঘাট নাই। তবে আমি তোরে খোচামু না, কোন দারোগা তোর কথা জানতে চাইলে জানামু না। তয় কমু আগে এই ছেলে এক সময় করতো এখন করে না ভাল হইয়া গেছে। আর তোরে কোন দারোগা ডিস্টার্ব করলে কমু খায়- বিক্রি করে না। আর নিউজ করতাম না। তোর জন্য এতটুকু করতে পারমু। আর বেশি ডিস্টার্ব করলে টাকা পয়সা দিয়া ব্যবস্থা কইরা দিতে পারমু। কিছু দিন আগে ধরা পড়লি দেড় লক্ষ টাকা নষ্ট করলি। ১০ হাজার টাকা মামারে দিতি, আমি ব্যবস্থা করতাম। তুই জেল থেকে বাইর হওয়ার পর এখন আবার মাল বেচা শুরু করছোস, আমার কাছে খবর আছে। বিকাশ নাম্বার দেই মামারে ইজ্জত কর। আজ তো মঙ্গলবার শুক্রবার ইন্ডিয়ায় যামু, তুই এই দুইদিন মাল বিক্রি কর। শুক্রবার আসরের পর তোরে ফোন দিমু দেখমো মামারে কি করছ। স্টেশনে মাল (মাদক) বিক্রি করতে হইলে আমার মাজারের মুরিদ না হইয়া কেউ চলতে পারে নাই। তোরে আর কোন ক্ষতি করমু না। দেখমু মামারে কি করছ। ২০ হাজার দিবি না। যা কাহিনী করিস না ১০ হাজার দিস। আর আমার সাথে তোর কি হইবো সেটা কেউ যেন না জানে, ঠিক আছে। শুক্রবার আসরের সময়ে ফোন দিমু। (অডিও সংরক্ষিত)

এব্যাপারে ডিআই-২ সাজ্জাদ রোমন জানান, এসপি মহোদয়ের নির্দেশ সাংবাদিক হোক কিংবা অপসাংবাদিক হোক অথবা কোন রাজনৈতিক ব্যাক্তি যেই হোক কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না।

এ ঘটনার বিষয়ে জানতে খোকন প্রধানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি  বলেন, ভিডিও’র ঘটনা জানি। এটা একটা বিচার হয়েছিল। সেখানে ৫-৬ জনের সাথে বসেছিলাম। এলাকার ছোট-খাট বিচার আচারে বসি। (প্রতিবেদক) ২০ হাজার টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে নিয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্র করছে। বিভিন্ন সময় মাদকের প্রতিবাদ করি তাই আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত

সাংবাদিক পরিচয়ে খোকন প্রধানের মাদক ব্যবসা। অডিও ভাইরাল

আপডেট সময় : ০২:৩২:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯