নারায়ণগঞ্জ ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

কোটি টাকা মূল্যে সরকারী বিদ্যুতের ক্যাবলসহ ২জন গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯
  • ৩০৫ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক শিল্প এলাকা থেকে কোটি টাকা মূল্যে সরকারী বিদ্যুতের ক্যাবলসহ চোরাইচক্রের ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।
গত শনিবার রাত ৯টায় র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী প্রেরিত এক বার্তার মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কাঁচপুরে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ১৬ হাজার ৩০ কেজি বিদ্যুতের ক্যাবলস (যার আনুমানিক মূল্য এক কোটি টাকা) উদ্ধার করে । গ্রেপ্তারকৃতরা হল, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার কুলাপাড়া এলাকার আব্দুল খালেক ব্যাপারীর ছেলে গোলাম মাওলা কায়েস (৫০) এবং বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ঢ়াড়িঘাল এলাকায় ইবনে সাইদ রেজা (২৫)।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে গোলাম মাওলা কায়েস নেতৃত্বে এই সংঘবদ্ধ অপরাধী চক্র দেশের বিভিন্ন স্থান থেকে সরকারী বিদ্যুতের ক্যাবলস অবৈধভাবে সংগ্রহ করে কাঁচপুর বিসিক শিল্প এলাকায় গোপনে মজুদ করে আসছে। এই বিদ্যুতের ক্যাবলস গুলো মূলত সরকারী বিদ্যুত বিভাগের সম্পত্তি। নানাভাবে অবৈধ পন্থায় চোরাই চক্রের মাধ্যমে সরকারী ক্যাবলস গুলো সংগ্রহ করা হয়। এখানে বিদ্যুতের ক্যাবলস গুলো থেকে রাবারের কাভার খুলে কেটে এ্যালোমিনিয়াম হিসেবে কেজি ধরে অবৈধভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন কারখানায় বিক্রি করে দেয়া হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত গোলাম মাওলা কায়েস এর নামে একই অপরাধে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

কোটি টাকা মূল্যে সরকারী বিদ্যুতের ক্যাবলসহ ২জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯