নারায়ণগঞ্জ ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ এ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১২ জুন ) দুপুরে উপজেলা প্রাঙ্গণে স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩২২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সংবর্ধনা ক্রেস্ট, মেডেল ও প্রাইজ মানি তুলে দেন প্রধান অতিথি ও আয়োজক স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল কায়সার।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে আমার এই ক্ষুদ্র আয়োজন। আমার বিশ্বাস আমাদের সামনে সোনারগাঁ উপজেলার যে সব কৃতি শিক্ষার্থী বসে আছে তারাই ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দিবে। সুনাগরিক হিসেবে গড়ে উঠে স্মার্ট বাংলাদেশে নিজেকে স্মার্ট নাগরিক তৈরিতে আজকের এই ক্ষুদ্র আয়োজন এসব কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অনুপ্রেরণা যোগাবে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবু তালেব এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান রুবিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন , বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ম্যানেজিং কমিটির সভাপতিবৃন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪