নারায়ণগঞ্জ ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

শীতলক্ষ্যা থেকে জ্বালানী তেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯
  • ৩৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : শীতলক্ষ্যা নদীর ৫নং ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ৬২০ লিটার চোরাই তেলসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর নারায়ণগঞ্জ ক্যাম্পের একটি দল। উদ্ধার করা হয়েছে ১টি ইঞ্জিন চালিত নৌকা। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে র‌্যাব এসব তেল চোরদের গ্রেফতার করে। চক্রটি বিভিন্ন জাহাজ হতে সুকৌশলে তেল চুরি করে ঢাকায় সরবরাহ করে আসছিল।
ধৃতরা হলো, আবুল হোসেন (৪৫), মো: মাসুম গাজী (৩৭), মো: আলাল মিয়া (৬০), মো:মজিবুর রহমান (৫৫), আব্দুল বারেক (৫২) ও মো: ফয়সাল (২০)। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চোরাই চক্রের সদস্য মো: দুলাল (৪৫) ও মো: আব্দুল খান (৬৫) কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ৫নং ঘাট এলাকায় শীতল্যা নদীতে বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেট ৫নং ঘাট শীতল্যা নদী এলাকায় চলমান জাহাজ হতে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ তেল চুরি করে আসছে।
চক্রটি তেলের সাথে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চোরাই তেল সরবরাহ করে থাকে। এই তেল ব্যবহার করে গাড়ীর ইঞ্জিন ব্যাপক তি হচ্ছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে নারয়ণগঞ্জ সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যা থেকে জ্বালানী তেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১২:১৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯