নারায়ণগঞ্জ ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

চাঁদাবাজি মামলায় ডিস বাবু গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
  • ৪৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : বন্দর থানায় দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ওরফে ডিস বাবুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে শহরের পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাবুর বিরুদ্ধে হাসান নামে বন্দর উপজেলার এক ডিস ব্যবসায়ী বন্দর থানায় বাদী হয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে একটি মামলা করেন। ওই চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা ডিবি পুলিশ।
ডিস বাবুর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বন্দর থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, বাবুর বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা রয়েছে। এ মামলায় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, ডিস ব্যবসায়ী হাসানের নিয়ন্ত্রনাধীন বন্দর উপজেলার সোনাকান্দা থেকে আলীনগর অঞ্চলের কয়েক ল টাকার ডিস ক্যাবল (তার)সহ বিভিন্ন সরঞ্জামাদি কেটে নিয়ে যায় বাবুর লোক হিসেবে পরিচিত সজিবসহ একটি সন্ত্রাসী বাহিনী। এতে ২ হাজারেরও উপরে গ্রাহক ডিস লাইন থেকে বঞ্চিত রয়েছেন বেশ কয়েকদিন ধরে।

এ ঘটনায় কাউন্সিলর আব্দুল করিম বাবু হাসানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় ডিস ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি প্রদান করেন। ওই ঘটনার পর গত মাসের ২৩ তারিখে হাসান বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ করেন বাবুকে প্রধান আসামী করে।

কিন্তু এরপরও কোনো কাজ হয়নি। এতে বাবু আরো বেপরোয়া হয়ে সোনাকান্দা, আলীনগর এলাকায় বাবু তার বাহিনীর মাধ্যমে নদীর তলদেশ দিয়ে ডিস লাইন সংযোগ স্থাপনের কাজ শুরু করে।

এ অবস্থায় তিগ্রস্থ ওই ব্যবসায়ী নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে তিনি ডিস বাবুর নানা অপকর্ম তুলে ধরেন। একই সাথে তিনি বাবুর এসব অপকর্ম উত্থাপন করে সংবাদ সম্মেলনও করেন।

জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা জানান, হাসান নামে বন্দর এলাকার এক ডিস ব্যবসায়ী বাবুর বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও তার ব্যবসা দখলের অভিযোগ এনে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ডিস বাবুকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চাঁদাবাজি মামলায় ডিস বাবু গ্রেফতার

আপডেট সময় : ০১:১৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯