নারায়ণগঞ্জ ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ইটভাটাকে সোয়া কোটি টাকা জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
  • ৪১৮ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত ২৫টি ইটভাটাকে সোয়া কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর । পরিবেশ দূষণ ও ছাড়পত্র না থাকায় নানা অনিয়মের অভিযাগে এবং একই সাথে একটি ইটভাটাকে ভেকু দিয়ে ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা পরিবেশ অধিদপ্তর ।
পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইংয়ের ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে অভিযানে অংশ নেন বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মী।
পরিবেশ অধিদপ্তরে এনফোর্সমেন্ট উইংয়ের ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, র্দীর্ঘদিন ধরে মাত্রাতিরিক্ত ডাস্ট ও কালোধোঁয়া নির্গত করে পরিবেশ দূষণ এবং অনুমোদন না থাকায় আদর্শ ইটভাটা নামের একটি প্রতিষ্ঠানকে ভেকুৃ দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
এছাড়া ওই এলাকায় অবস্থিত আরো ২৫টি ইটভাটাকে পরিবেশ দূষন ও ছাড়পত্র না থাকার অভিযোগে ১ কোটি ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নয়ন মিয়া জানান, নারায়ণগঞ্জের সাড়ে তিনশ ইটভাটার মধ্যে মাত্র ৩০ থেকে ৩৫টি ইটভাটা নিয়ম মেনে চলছে। আর, ১২৮ টি ইটভাটা আদালতে রিট করে পরিচালনা করছে। এছাড়া বাকী সব ইটভাটাই অবৈধভাবে চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ইটভাটাকে সোয়া কোটি টাকা জরিমানা

আপডেট সময় : ০১:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯