নারায়ণগঞ্জ ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক

রাস্তা উদ্বোধনের পর নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলরসহ ৩ জনের বিরুদ্ধে জিডি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৬০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগরের ২ নং ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকায় ১ কোটি ২২ লাখ টাকার টেন্ডারকৃত একটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করার পর কাউন্সিলর মো: ইকবাল হোসেন, মোস্তফা ও সালামের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা জিডি করেছে কানিজ ফাতেমা নামে এক মহিলা। কাউন্সিলর ইকবাল হোসেনের সহযোগীতায় মোস্তফা ও সালাম কানিজ ফাতেমার পাকা বসত বাড়ী ভেঙ্গে জোর পূর্বক রাস্তা নির্মাণ করার জন্য হুমকি প্রদানের অভিযোগ তুলে গত ৭ ফেব্রুয়ারি এই জিটি করা হয়। যার নং ৩৩৬।
নাসিক ২ নং ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকার মুক্তিযোদ্ধা আবুল কালাম পাটোয়ারীর স্ত্রী কানিজ ফাতেমা জিটিতে উল্লেখ করেছেন, খর্দ্দঘোষপাড়া মৌজায় সোয়া ৫ শতাংশ জমি কিনে ১ তলা পাকা বসত বাড়ী নির্মাণ করে বিগত ১৫ বছর ধরে বসবাস করছেন। তার প্রতিবেশি মোস্তুফা ও সালাম নিজ সুবিধার্থে ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের সহযোগীতায় বসত বাড়ী ভেঙ্গে রাস্তা নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। ৩ দিনের মধ্যে বাড়ী ভেঙ্গে রাস্তার জন্য জায়গা না দিলে কাউন্সিলর ইকবাল তার লোকজন দিয়ে বাড়ী ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করেন। তাই বাড়ী রক্ষা করার জন্য তিনি জিডি করেন। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: রফিকুল ইসলাম জিডির তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হয়েছেন।
এ বিষয়ে নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, সিটি কর্পোরেশনের এম.জি.এস.পি প্রকল্পের ২ নং ওয়ার্ডে ৭ টি রাস্তা নির্মাণের মধ্যে ওই রাস্তাটিও রয়েছে। বর্তমানে রাস্তাটি ৬ ফিট। এলাকাবাসীর আবদারের প্রেক্ষিতে জনস্বার্থে রাস্তাটি ৬ ফিট থেকে ১০ ফিট করার জন্য ১ কোটি ২২ লাখ টাকার টেন্ডার দিয়েছে সিটি কর্পোরেশন। আমি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর গত ৬ ফেব্রুয়ারি(বুধবার) সকালে রাস্তাটি নির্মাণ কাজের উদ্বোধন করি। এসময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াসহ আর্ধশতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। সিটি কর্পোরেশনের টেন্ডার অনুযায়ী জনস্বার্থে রাস্তা প্রশস্থ করণ কাজের উদ্বোধন করা হয়েছে। জোর করে বসত বাড়ী ভেঙ্গে রাস্তা করার জন্য কানিজ ফাতেফা, আমাকে জড়িয়ে মোস্তফা ও সালামের বিরুদ্ধে জিডি করা ষড়যন্ত্র মূলক। কারণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করেই রাস্তার প্রয়োজনীয়তা রয়েছে বিধায় টেন্ডার দিয়েছে। এখানে আমার ব্যক্তিগত কোন স্বার্থ নেই, যে আমি জোর করে কারো বাড়ী ভেঙ্গে রাস্তা করার জন্য হুমকি ধমকি প্রদান করবো। জনস্বার্থে সিটি কর্পোরেশন রাস্তা করছে। জনস্বার্থে তা অব্যাহত থাকবে। ষড়যন্ত্র করে কেহ উন্নয়ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেনা।
এলাকাবাসী জানায়, রাস্তার জন্য সবাই জায়গা দিচ্ছে। জনস্বার্থে চার পাঁচ তলা ভবন ভেঙ্গেও রাস্তা বড় করা হচ্ছে। কানিজ ফাতেমার বাড়ীর শুধু বাউন্ডারি ভাঙ্গা পড়বে। মূল বাড়ী ভাঙ্গা পড়ছে না। তার পরও তিনি আপত্তি করা উদ্দেশ্য মূলক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

রাস্তা উদ্বোধনের পর নাসিক ২ নং ওয়ার্ড কাউন্সিলরসহ ৩ জনের বিরুদ্ধে জিডি

আপডেট সময় : ০৯:৪১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯