নারায়ণগঞ্জ ০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

রূপগঞ্জে দারোগার উপর ছাত্রলীগের হামলা, অস্ত্র ছিনতাইয়ের পর ফেরত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯
  • ৩৩২ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মৌটুসি নামে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাইকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা এক দারোগার উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই দারোগার কাছ থেকে গুলি ভর্তি পিস্তল ছিনিয়ে নেয়া হয়। পরে পুলিশ প্রশাসনের চাপের মুখে ছিনিয়ে নেয়া গুলি ভর্তি পিস্তলটি ফিরিয়ে দেয়া হয়। গত শনিবার রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার বলাইখা এলাকার মাহমুদ ও তার স্ত্রী মৌটুসী সন্ধ্যার পর আমলাব এলাকা দিয়ে নিজ বাড়িতে আসতেছিলেন। শিংলাব এলাকায়ং পৌছাবামাত্র একদল ছিনতাইকারী তাদের স্বামী-স্ত্রীকে আটক করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় মৌটুসীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে তারা স্বামী-স্ত্রী ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ করেন। আর এ অভিযোগের ভিত্তিত্বে ভুলতা পুলিশ ফাঁড়ির দারোগা নাদিরুজ্জামান, এএসআই রাশেদ, এটিএসআই ফারুক ও কনস্টেবল কবির ঘটনাস্থলে গিয়ে সন্দেহ জনক ভাবে এক যুবককে আটক করে। এক পর্যায়ে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামজালাকেও আটক করে ফেলে। হামজালাকে আটক করায় তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে টেনে হেচরে নিয়ে যাওয়ার সময় দারোগা নাদিরুজ্জামানের উপর হামলা চালায় হামজালার লোকজন। এসময় বাস দিয়ে মাথা ফাটিয়ে দেয়া হয়। লাঠিপেটা করা হয় শরীরে। এক পর্যায়ে নাদিরুজ্জামানের কোমড়ে থাকা গুলিভর্তি পিস্তলটি ছিনিয়ে নেয়া হয়। উপস্থিত পুলিশ সদস্যরা গুরুতর আহত দারোগা নাদিরুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর থেকেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরুষ শুন্যে হয়ে পড়ে পুরো এলাকা।
দারোগার উপর হামলা ও মাথা ফাটিয়ে গুলি ভর্তি পিস্তল ছিনিয়ে নেয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)সহ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল ও এর আশ-পাশের এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৭ জনকে আটক করে। পরে পুলিশ প্রশাসনের চাপের মুখে ছিনিয়ে নেয়া গুলি ভর্তি পিস্তলটি ফিরিয়ে দেয়া হয়। তবে, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলের কচুরিপানার ভেতর থেকে গুলি ভর্তি পিস্তলটি উদ্ধার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, হামজালার নেতৃত্বে তার লোকজন ছাত্রলীগের নাম ব্যবহার করে ভুলতাসহ আশ-পাশের এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। এলাকাবাসী এদের ভয়ে প্রতিবাদ করার সাহস টুকু পায়না। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে। \

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

রূপগঞ্জে দারোগার উপর ছাত্রলীগের হামলা, অস্ত্র ছিনতাইয়ের পর ফেরত

আপডেট সময় : ১১:১৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯