নারায়ণগঞ্জ ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল ।

নারী পুরুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৩৬৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারী পুরুষ সবাই মিলে একসঙ্গে কাজ করার ফলে দেশ অাজ এগিয়ে যাচ্ছে। দেশ পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অাজ নারীরা অধিষ্ঠিত। তিনি বলেন, নারীদের উন্নয়নে বেগম রোকেয়া যে স্বপ্ন দেখেছিলেন অামরা তার স্বপ্ন অনেকটা পূরণ করেছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দেশকে অারও এগিয়ে নিতে হবে।

শনিবার ওসমানি স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অায়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের অাফরোজ চুমকি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরঅান, গীতা, ত্রিপেটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি।

এরপর শুরু হয় পদক প্রদান অনুষ্ঠান। বেগম মাজেদা শওকত অালী, মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরণোত্তর), সুরাইয়া রহমান, শোভা রানী ত্রিপুরা ও মাসুদা ফারুক রত্না এবার বেগম রোকেয়া পদক-২০১৭ গ্রহণ করেন।

অনুষ্ঠানে পদক পাওয়ার অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন বেগম মাজেদা শওকত অালী।

প্রধানমন্ত্রী বলেন, অামাদের সমাজে এখনও যে অবহেলিত জনগোষ্ঠী অাছে তাদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই সমাজ এগিয়ে যাবে। ক্ষুধা এবং দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলতে পারবো। তখন অামরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।

প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয় স্বপ্ন দেখেছিলেন এ দেশের নারীরা জজ, ব্যরিস্টার হবে। তার সে স্বপ্ন অাজ পূরণ হয়েছে।অামাদের মেয়েরা জজ, ব্যারিস্টার ছাড়াও সচিব, পাইলট, বিমান, নৌবাহিনীর কর্মকর্তা হয়েছেন। মেয়েরা এখন অনেক দুঃসাহসিক কাজ করছেন। নিজের পায়ে দাঁড়ানোর কারণে অামাদের মেয়েদের অাত্মসম্মান ও অাত্মমর্যাদা বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে নারীদের স্বালম্বী করতে অনেক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ট্রেডে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ফলে মেয়েরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

নারী পুরুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে

আপডেট সময় : ০৮:৪৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭