নারায়ণগঞ্জ ০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ধলেশ্বরী নদীর তীরে ৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ বিআইডব্লিউটিএর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ ফতুল্লার  ধলেশ্বরী নদী দখল করে গড়ে উঠা ৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। অভিযানকালে ২৫টি ইটভাটার বাঁশের পাইলিং, ১০টি বালুর গদিসহ ৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এছাড়া নৌযান অধ্যাদেশ আইনে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি বাল্কহেডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (২৪ জানুয়ারি)ফতুল্লার বক্তাবলী এলাকায় ধলেশ্বরী নদী তীরে সকাল থেকে সন্ধা পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদ উল্যাহ, উপপরিচালক মো. মোবারক হোসেন মজুমদার, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, বুধবার অভিযানে ২৫টি ইটভাটার বাঁশের পাইলিং, বালুর গদিসহ ৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে আমাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

ধলেশ্বরী নদীর তীরে ৪১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ বিআইডব্লিউটিএর

আপডেট সময় : ০৮:৫৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪