নারায়ণগঞ্জ ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

বাংলায় বক্তব্য রাখলেন শাহরুখ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৩৫৮ বার পড়া হয়েছে

কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৭-এর পর্দা উঠেছে গতকাল। এ উৎসবের ২৩তম আসরের উদ্বোধনী দিনে টলিউডের অভিনয়শিল্পীদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, কমল হাসান, শাহরুখ খান ও কাজল।
কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় উৎসবের উদ্বোধন করেন শাহরুখ খান। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্যে বাংলায় কথা বলে উপস্থিত ভক্ত ও অন্যান্যদের চমকে দিয়েছেন তিনি। প্রথমে ইংরেজি বক্তব্যে শাহরুখ বলেন, ‘আমি প্রতিজ্ঞা করেছিলাম বাংলা শিখব। আমার বাংলা উচ্চারণ কিছুটা ভালো হয়েছে। এই আট লাইন আমার চেষ্টার নমুনা। দয়া করে সহ্য করবেন। আমাকে সঠিকভাবে এটি করতে দিন, পরের বছর কাগজে না পড়েই বলব।
এরপর এ অভিনেতা বাংলায় বক্তৃতা দিয়ে বলেন, ‘এই ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিতবোধ করছি। সংস্কৃতি ও ঐতিহ্যের শহর, সবচেয়ে মিষ্টি শহর কলকাতা। আপনাদের সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনারা ভালো থাকুন, ধন্যবাদ।
এরপর এ অভিনেতা পুনরায় ইংরেজিতে বলেন, ‘আমার বন্ধুদের বলব পরবর্তী বছর আমাকে একটি ধুতি দিতে। এরপর এখানে এসে অনর্গল বাংলায় কথা বলব।
এর আগে বিভিন্ন সময় ভাঙা ভাঙা বাংলায় কথা বলার চেষ্টা করেছেন শাহরুখ। এমনকি গত বছর কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালেও বাংলায় কথা বলেছেন তিনি।
এ বছর চলচ্চিত্র উত্সবে ৫৩টি দেশের ১৪৩টি সিনেমা দেখানো হবে। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
দেখুন : কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখের বক্তব্য

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

বাংলায় বক্তব্য রাখলেন শাহরুখ

আপডেট সময় : ০৮:০৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭