নারায়ণগঞ্জ ০৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার; ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

আমি বৈবাহিক ধর্ষণের শিকার, মুখ খুললেন বাঁধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • ৪৫১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন বৈবাহিক ধর্ষণের শিকার বলে মন্তব্য করেছেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী এ কথা জানান।

‘রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’— এমনই বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজে কাজ করেছেন তিনি। তার অভিনয়ে মুগ্ধ দর্শক। ক্যামেরার ঝলকানি, যশ, খ্যাতি— সবই এখন তার জীবনের অঙ্গ।

কয়েক বছর আগে বাঁধনের জীবন কিন্তু এমনটা ছিল না। শ্বশুরবাড়িতে চূড়ান্ত অত্যাচারের শিকার হন নায়িকা। সে যেন তার জীবনের বিভীষিকাময় অধ্যায়।

সাবেকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বিয়ের পর জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন তার স্বামী। অভিনেত্রী জানান, কী পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি।

সাক্ষাৎকারে বাঁধন বলেন, ‘আমার সাবেক শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করে। আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম, এই ভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন, এই সব সমস্যার সমাধান হল বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।’

তবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার ছবি মনোনীত হওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রিতে তার দর এখন আকাশ ছোঁয়া। কিন্তু শুরুটা এমন ছিল না একদমই। তাই সেই ভুল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সব অশান্তি আর ঝামেলা অবসান করে তারপর নিজের পড়াশোনাও শেষ করেন নায়িকা। মেয়েকে নিয়ে এখন বাঁধনের শান্তির সংসার। বেশ ভালোই আছেন জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান

আমি বৈবাহিক ধর্ষণের শিকার, মুখ খুললেন বাঁধন

আপডেট সময় : ০৭:৩১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২