নারায়ণগঞ্জ ০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

সোনারগাঁওয়ে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২৩২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাত।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফাইরুজ তাসনিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ।

অবহিতকরণ সভায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের করণীয়, পোস্টাল ভোট ব্যবস্থাপনা, নির্বাচনী আচরণবিধি, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতকরণ আইনশৃংখলা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের মধ্য থেকে আসা নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

সভায় সোনারগাঁ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর প্রতিনিধি , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

সোনারগাঁওয়ে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬