নারায়ণগঞ্জ ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৭টি হত্যা মামলাসহ ২৬ মামলার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শীর্ষ সন্ত্রাস সবুজ ওরফে কালাই সবুজসহ তার সহযোগী এজাজুল হককে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।

বুধবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন এলাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত সবুজ ওরফে কালাই সবুজ রুপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মনগাঁও এলাকার কালাইয়ের ছেলে এবং তার সহযোগী এজাজুল হক উপজেলার ভুলতা ইউনিয়নের মৃত শাহাদাতের ছেলে।

এ বিষয়ে রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিন জানান, ২০১১ সালের ৫ নভেম্বর রূপগঞ্জের মাছিমপুরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করলে জালালউদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর অভিযুক্ত সবুজ ওরফে কালাই সবুজের যাবজ্জীবন সাজা হয়।
সে দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে অপহরণ করে নিয়ে জিম্মি করে পরিবার থেকে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন খুন এবং সন্ত্রাসী কার্যক্রম চলিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় বিগত চার মাসের অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সবুজ ওরফে কালাই সবুজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা জেলার ডেমরা থানার কোনাপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সবুজ ওরফে কালাই সবুজের নামে রুপগঞ্জ থানায় ৭টি হত্যা মামলাসহ মোট ২৬ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত পলাতক থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো।
আটককৃত সবুজ ওরফে কালাই সবুজের দেওয়া তথ্য মতে তার সহযোগী এজাজুল হককে রুপগঞ্জের রুপসী এলাকা থেকে প্রেফাতার করা হয়। এজাজুল রুপগঞ্জ থানায় একাধিক মামলার তালিকাভুক্ত আসামি। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬