নারায়ণগঞ্জ ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক

বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

কর্মদক্ষতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও মানবিক নেতৃত্বের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার স্বীকৃতিস্বরূপ বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি কে সম্মাননা স্মারক প্রদান করেছে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি ( ‘এনজেইউ’)।

বৃহস্পতিবার ০৩-০৯-২৬ ইং সকালে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু , সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ , সহ-সভাপতি মো. আসলাম, কাজী আনিসুল হক হীরা , আবুল কালাম , ওয়ারদে রহমান,সাগর সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নুরে আলম আকন্দ , নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ ২৪_ এর সম্পাদক শহিদুল্লাহ রাসেল ,আব্দুল গাফফার লিটন, দৈনিক জনদর্পণ এর স্টাফ রিপোর্টার নুর ইসলাম, এন এ এন টিভি_র ফটোসাংবাদিক সুমন, সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নারায়ণগঞ্জ জেলায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সকল প্রকার অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবার মান উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি।

একইসঙ্গে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে তথ্য আদান-প্রদান ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলায় জেলার সাংবাদিক সমাজের আস্থা অর্জন করেন।

সম্মাননা প্রদানকালে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। তার মানবিক ও পেশাদার নেতৃত্বের কারণেই জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় ছিল। বদলিজনিত বিদায়ে আমরা সম্মাননা স্মারকের মাধ্যমে তাকে বিদায় জানালাম।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে আপনাকে এই সম্মাননা প্রদান করা হলো এবং আপনার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ কর্মস্থলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

সম্মাননা গ্রহণ করে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জের মানুষের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতা আমাকে দায়িত্ব পালনে সাহস যুগিয়েছে। এখানকার অভিজ্ঞতা আমি আজীবন মনে রাখব।

পুলিশ সুপার আরও বলেন, একটি জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জের সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন করেছেন এবং আমাদের কাজকে সহজ করেছেন। ভবিষ্যতেও এ সম্পর্ক অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠান শেষে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে পুলিশ সুপারকে বিদায় জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

আপডেট সময় : ০১:২৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬