নারায়ণগঞ্জ ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

হারামের পয়সা ব্যারামে খায় ,আমি হারাম খাই না খেতেও দেই না-সেলিম ওসমান

বন্দর প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, এই উপজেলা পরিষদে হয়ত আমার আসা হবে না। আমরা মুরুব্বিদের হারিয়েছি। আজ একটা রাজাকারকে এই বন্দরে আমরা স্থান দিয়েছি। ইতিহাস কথা বলবে। আমি কী জানতে পারি মসজিদে এত টাকা কোথা থেকে আসল। হারামের টাকায় মসজিদ আর করবেন না। মসজিদে বসে আপনারা অপ রাজনীতি করবেন না। মসজিদে বসে ঈমানের কথা বলবেন। মসজিদে বসা মানে আল্লাহর ইবাদত করা৷
রোববার (৯ জুন) নারায়ণগঞ্জের বন্দরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র শীর্ষক প্রকল্পের আওতায়ধীন বন্দর উপজেলা মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি।
তিনি বলেন, এই বন্দরে যে উন্নয়ন হয়েছে এটা দেখতে পারতেন না। এত সোজা না। আমরা কাকে এখানে বসিয়েছি। একুশটা বছর আমাদের জ্বালিয়ে গেছে। আমি খবর পেয়েছি, দশ তারিখে উনি শপথ নিবেন। তার জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা পাঠানো হচ্ছে। সে যদি পাশ করে থাকে আল্লাহ যাকে ক্ষমতায় রেখেছেন ক্ষমতায় রাখবেন। মহারাজের সন্তান লাঙ্গলবন্দে বালুর ব্যাবসা করে। কেন লাঙ্গলবন্দের মাটিতে বালুর ব্যবসা হয়। আমি আজ সকলের সামনে আপনাদের কাছে জানতে চাই। আপনাদের স্বার্থ কী। আপনারা সুশিক্ষিত মানুষ। আপনারা ঈমানের সাথে দায়িত্ব পালন করবেন। ভোট চুরি, জালিয়াতি চলবে না। ঘরের ভেতরে ডাকাতি, সময় কথা বলবে।এটা শেখ হাসিনার সরকার। এ দেশ বঙ্গবন্ধুর দেশ। এদেশে রাজাকারের চিহ্ন থাকবে না। আমি যুদ্ধ করেছি। শরীর বুড়ো হলেও মন বুড়ো হয় নাই। পাকিস্তান বানানের পাঁয়তারা চলবে না। আমার ভবিষ্যত প্রজন্ম এদের রুখে দেবে।তিনি আরো বলেন, কিছুক্ষণ আগে আমার পেছনে একটা বেইমান এসেছিল। আমি বলেছি ইমান না থাকলে আমার সাথে থাকবি না। এসকল বেইমানরা কখনও আমার প্রশ্রয়ে থাকতে পারবে না। এখানে টাকার খেলা হয়েছে। এত টাকা আপনার! এত মসজিদে মসজিদে টাকা, সর্বনাশ। আমরা একটা সিদ্ধান্ত নেয়ার পরেও আপনি টাকার জোরে নির্বাচন করেছেন। টাকার এত জোর। হারামের পয়সা ব্যারামে খায় এটা মনে রাখবেন। আমি হারাম খাই না খেতেও দেই না।এটা মনে রাখবেন। আমি হারাম খাই না খেতেও দেই না।
তিনি আরও বলেন, আমাদের অবস্থা খুব ভাল না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের সাহস দিয়ে রেখেছে, তাই আমাদের মুখে হাসি আছে। গরীব মানুষদের জন্য যত রকমের ব্যবস্থা আছে তিনি গ্রহণ করেছেন। টিসিবির মাধ্যমে পন্য দেয়া হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

হারামের পয়সা ব্যারামে খায় ,আমি হারাম খাই না খেতেও দেই না-সেলিম ওসমান

আপডেট সময় : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪