নারায়ণগঞ্জ ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

ক্ষমতা কিংবা চেয়ারের প্রতি লোভ নাই: লিপি ওসমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩
  • ৩২২ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি : কিছু মানুষের কাছে রাজনীতি মানে দেশপ্রেম নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা নয়। তাদের কাছে রাজনীতি মানেই হচ্ছে পায়ে পাড়া দিয়ে একটা সুষ্ঠু পরিবেশ অসুস্থ করা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

তিনি বলেন, আমার ক্ষমতা কিংবা চেয়ারের প্রতি লোভ নাই। শুধুমাত্র মনুষ্যত্ব দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমাকে উপড়ে উঠতে হলে কাউকে টেনে নিচে নামাতে হবে এই নীতিতে আমি বিশ্বাসী না।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাবে কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালমা ওসমান লিপি বলেন, তাদের কাছে রাজনীতি মানেই হচ্ছে দেশ প্রেম নয়, জনগনের কাছে দায়বদ্ধতা নয়, একটা সুস্থ্য পরিবেশকে অসুস্থ্য করা, পরিবেশকে কলুষিত করা এবং অযৌক্তিক ভ্যালুলেস কথাবার্তা বলা। যেগুলোর প্রতিবাদ না করাটাই সবচেয়ে শ্রেয়। সাংবাদিকরা সমাজের আয়না। সুতরাং সাংবাদিকদের মাধ্যমে আমরা সাবধান হবো, সচেতন হবো।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের ডাক্তার তারা যদি সোচ্চার থাকে নির্বিক থাকে, সৎ থাকে তাহলে সমাজের অর্ধেক দুর্নীতি কমে যাবে। কোনো অনিয়ম হলে দুর্নীতি হলে অন্যায় হলে প্রথমেই তাদের দিকে তাকাই। মাঝে মধ্যে কখনো কারও দ্বারা আশাহত হই।

কালের কণ্ঠের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ক্ষমতা কিংবা চেয়ারের প্রতি লোভ নাই: লিপি ওসমান

আপডেট সময় : ০৪:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩