নারায়ণগঞ্জ ০৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

জাতীয় সমাজসেবা দিবসে সম্মাননা পুরস্কার পেল মানব কল্যাণ পরিষদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • ৭৫২ বার পড়া হয়েছে

“উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়” এই প্রতিপাদ্য নিয়ে ২ জানুয়ারি সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। মানবিক অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মানব কল্যাণ পরিষদ সহ আরও কয়েকটি সংগঠনকে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলায় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সম্মাননা স্মারক গ্রহণ করেন। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সোলায়মানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমত আরা। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি এসএম আরিফ মিহির, সাবেক সভাপতি মোঃ সামসুজ্জামান ভাষানী, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতী সংস্থার সভাপতি মোঃ ইউসুফ আলী হাওলাদার সহ অন্যান্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন অফিসার হামিদুল্লা মিয়া, নারায়ণগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ আব্দুস সালাম ও শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। পরিশেষে জাতীয় সমাজসেবা দিবসে নারায়ণগঞ্জ জেলার সেরা ও সমাজসেবায় বিশেষ অবদানে স্বীকৃতি প্রাপ্ত ৫টি সংগঠনের প্রতিনিধিদের আরও মানবিক কাজ করার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ তাদের অভিনন্দন জানান। এ সময় সম্মাননায় পুরস্কারপ্রাপ্তরা জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য যে, আলোচনা সভার পূর্বে এক বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি কোর্ট চত্ত্বরে প্রদক্ষিণ করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জাতীয় সমাজসেবা দিবসে সম্মাননা পুরস্কার পেল মানব কল্যাণ পরিষদ

আপডেট সময় : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩