নারায়ণগঞ্জ ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

আলোর পথযাত্রী পাঠাগারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • ৩৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোর পথযাত্রী পাঠাগার, বাঁচবো বাঁচাবো ও মাওলানা মফিজউদ্দিন এন্ড সহিদুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সন্ধায় ৭ টার দিকে উপজেলার ছোট বিনাইরচর আলোর পথযাত্রী পাঠাগার প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

আলোর পথযাত্রী চিকিৎসালয়ের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দুপ্তারা ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশীদ, আড়াইহাজার থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মাসুম বিল্লাহ, পাঠাগারের সভাপতি সফুরউদ্দিন প্রভাত, কম্বল বিতরণ কার্যক্রম শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আলোর পথযাত্রী পাঠাগার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম গ্রহণ করে আসছে। শীতবস্ত্র বিতরন অসহায় ও দুস্থদের শীতের কষ্ট লাঘবের এ আয়োজন অন্যদের অনুপ্রানিত করবে।

কম্বল পেয়ে বিনাইরচর এলাকার ষাটোর্ধ্ব রেজিয়া বেগম বলেন, আমার স্বামী নেই। মেয়েটি অসুস্থ হয়ে ঘর পড়ে আছে। এই কম্বলটা ওরে দেব, শীতের হাত থেকে তো বাঁচতে পারবে। যারা কম্বলটা দিলেন, তারা যেন অনেক দিন বেঁচে থাকে। সৃষ্টিকর্তা তাদের ভালো রাখুক।

কম্বল পেয়ে চামুরকান্দি গ্রামের গোলনাহার বেগম জানায়,‘এবারে ঠান্ডা খুবই বেশি। ঠান্ডার চোটে গাও থর থর করে কাঁপে। কম্বলডা পাওয়ায় আজ থেকে ঠান্ডা আর লাগবে না।

শীত বস্ত্র নিতে আসা মিয়াজউদ্দিন, ময়চান, রফেতুন, আলী হোসেন, ইলিয়াছ, শাহ আলম, মজিব, সেলিম, আইয়ুব, শানাউল্লাহ, মরিয়ম, হাসিনা, রহিমুন, মিজান গাজী, সেলিমসহ অসহায় শীতার্ত মানুষ কনকনে শীতে কম্বল পেয়ে উচ্ছাস প্রকাশ করতে দেখা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান

আলোর পথযাত্রী পাঠাগারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৪:০২:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২