নারায়ণগঞ্জ ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

বন্দরে জমি দখল নিতে পিতা-পুত্রকে কুপিয়ে জখম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • ৪১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ- বন্দরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ আবুল কালাম (৬৫) ও তার ২ ছেলে সজিব ও রাজিব কে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এসময় তাদের বাড়িঘর ভাংচুর করা হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে দড়িপাড়া মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

সজিবের লিখিত অভিযোগ থেকে জানা যায়, দড়িপাড়া এলাকার ইকবাল হোসেন, আঃ কাদির, মো. শান্তদের সঙ্গে পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে ঐ বিরোধের জের ধরে প্রতিপক্ষরা বৃদ্ধ আবুল কালামের জমি দখল নিতে যায়। সজিব ও তার ভাই রাজিব তাদেরকে বাঁধা দেয়। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে পিতা-পুত্রকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে এবং তাদের বাড়িঘর ভাংচুর করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে প্রতিপক্ষরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

বন্দরে জমি দখল নিতে পিতা-পুত্রকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৩:৫০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২