নারায়ণগঞ্জ ০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

ভূমিদস্যুরা যতোই টাকা বিতরণ করুক,জনগণ নৌকা ছাড়া বিকল্প কিছুই চিন্তা করে না — গোলাম দস্তগীর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • ৪৩৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-১ আসনের নৌকার মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ভূমিদস্যুরা যতোই টাকা বিতরণ করুক না কেন রুপগঞ্জের মানুষ জানে এভাবে টাকা বিতরণের মাধ্যমে তারা (বিরোধী প্রার্থী) যদি ক্ষমতায় আসে তাহলে রুপগঞ্জবাসীর বাড়ি, জমি সব দখল হয়ে যাবে। জনগণ নৌকা ছাড়া বিকল্প কিছুই চিন্তা করছে না। কারণ জনগণ জানে নৌকাই তাদের একমাত্র নিরাপদ জায়গা। নিরাপদের জায়গা থেকেই তারা নৌকাকে ভোট দিবেন।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রুপগঞ্জের গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যদি নির্বাচনে অনেক দলের অংশগ্রহণ থাকে তাহলে নির্বাচন ততোই নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী চাচ্ছেন নির্বাচন অংশগ্রহণমূলক হোক। তাই তৃণমূল বিএনপি নির্বাচন করছে তাদেরকে স্বাগত জানাই। লাঙ্গলসহ অন্যান্য আরো রাজনৈতিক দল যারা আছে তাদের সবাইকে স্বাগত জানাই। কারণ নির্বাচন অংশগ্রহণমূলক হলে নির্বাচনের পরিবেশ উৎসবমুখর হবে। আমি গত ১৫ বছর ধরে রূপগঞ্জের উন্নয়ন করে যাচ্ছি। তাই আমার বিশ্বাস জনগণ আমাকে নয় উন্নয়নকে ভোট দিবে। নতুন যাকেই চাইবে তাকেই ভোট দিবে। নির্বাচন নিয়ে আমরা কোন আশঙ্কা প্রকাশ করছি না। আমরা চাচ্ছি সবার অংশগ্রহণেই নির্বাচন আরও উৎসবমুখর হোক। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। তাই এখানে কোনো শঙ্কা নেই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

ভূমিদস্যুরা যতোই টাকা বিতরণ করুক,জনগণ নৌকা ছাড়া বিকল্প কিছুই চিন্তা করে না — গোলাম দস্তগীর

আপডেট সময় : ১০:৩০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩