নারায়ণগঞ্জ ১০:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

হিন্দি সিনেমায় জয়া আহসান, নায়ক পঙ্কজ ত্রিপাঠি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২
  • ৪৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ভারতে প্রথম বাংলাদেশি হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন জয়া আহসান। বলা চলে, টলিউড দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। জল্পনা ছিলো, এই জয়া বলিউডেও আলো ছড়াবেন। এবার সেটাই যেন সত্যি হচ্ছে। কলকাতার বাংলা ছবির পর এবার হিন্দি ছবিতে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের।

সিনেমাটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের সূত্রে এমন খবর প্রকাশ করেছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।

খবরে বলা হয়েছে, এই সিনেমা প্রসঙ্গে মুখ খুলতে নারাজ জয়া আহসান। সিনেমাটিতে আরো কাজ করেছেন ‘দিল বেচারা’ সিনেমার সঞ্জনা সাংভি।

ছবির নাম ‘করক সিং’। এটি নির্মাণ করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী। এতে জয়ার সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে। এছাড়া পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে এই ছবিতে।

‘করক সিং’ ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে ছবির গল্প বাস্তব থেকে নেওয়া কিনা, তা এখনও খোলসা করা হয়নি। ছবির শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

হিন্দি সিনেমায় জয়া আহসান, নায়ক পঙ্কজ ত্রিপাঠি

আপডেট সময় : ০৫:২৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০২২