নারায়ণগঞ্জ ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

সোনারগাঁয়ের কাশফুল বনে নানান অপরাধীদের তৎপরতা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
  • ৩৬৯ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁয়ে মেঘনা নদীর তীরে গড়ে ওঠা কাশফুল পরিণত হয়েছে রমনা পার্ক ও বোটানিক্যাল গার্ডের মতো ,দিন দিন বেড়ে চলেছে কাশফুলের ভিতরে নানান অপরাধীদের তৎপরতা ও বেহায়াপনা।

সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর মেঘনা নদীর তীরে অবস্থিত কাশফুলের ভিতরে নানা রকমের অপরাধ বাড়ছে। প্রাকৃতিক পরিবেশে একটু স্বস্তিতে সময় কাটাতে সোনারগাঁ সহ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা দর্শণার্থীদের আগমনে গড়ে ওঠে অপরূপ এক মিলন মেলার দৃশ্য। নতুন রূপে কাশফুল দেখতে অনেকে পরিবার পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসেন এখানে। বিকেল বেলার মনোরম দৃশ্য, নদীর তীরে শীতল হাওয়া উপভোগ করার লক্ষ্যে ছুটে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

দর্শনার্থীদের অভিযোগ, নদীর পাড়ে এ কাশফুলের ভিতরে কিছু অসামাজিক কার্যক্রম চলে, যারা এই সমস্ত অসামাজিক কার্যক্রমে লিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় এ কাশফুলের সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হবে শতশত দর্শনার্থী। এছাড়া ছেলে-মেয়ে একসঙ্গে ঘুরতে গেলে ‘স্থানীয় বখাটের’ খপ্পরে পরে নাজেহাল হচ্ছেন প্রতিনিয়ত।

জানা যায়, নদীর পাড়ে এ কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে আসা দর্শনার্থীর মধ্যে কিছু দর্শনার্থী অসামাজিক ও অপরাধী মূলক কর্মকান্ডে লিপ্ত। প্রেমিক যুগলের কাশফুলের ভিতরে প্রবেশ করে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়া, স্থানীয় লোকজন নানা জায়গায় বসে মাদক সেবনে লিপ্ত হওয়া, কেউবা আবার দর্শনার্থীদের হয়রানি করতে ব্যস্ত, আর কেউ ওত পেতে আছে কিভাবে দর্শনার্থীদের সম্বল লুটে নেওয়া , আর বা কেউ চুরি ছিনতাই করার কৌশল অবলম্বন করা, তাছাড়া মাদক সেবন ও কেনা বেচার ধুম এ অভিযোগ ওঠে, এ নিয়ে চলছে সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের ভাটি বন্দর মেঘনা নদীর তীরে কাশফুলের ভিতরে অবস্থা।

তবে রাতের আধারে পাল্টিয়ে যায় তার দৃশ্য, চলে অসামাজিক কার্যক্রম, মাদক সেবন ও কেনাবেচার ধুম ।

এ বিষয়ে কাশফুলের আশপাশের সচেতন ব্যক্তিদের কাছ থেকে জানা যায়, যেভাবে কাশফুলের ভিতরে অসামাজিক ও নানা রকম অনিয়ম কর্মকান্ড চলছে, তার লাগাম টেনে না ধরলে অচিরেই বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য তাদের দাবি, কাশফুলের সৌন্দর্য ধরে রাখতে হলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

সোনারগাঁয়ের কাশফুল বনে নানান অপরাধীদের তৎপরতা

আপডেট সময় : ০১:৫১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২