নারায়ণগঞ্জ ০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাচাঁমাল ব্যবসায়ী নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোমেন মোল্লা (৩১) নামের কাচাঁমাল ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার ঢাকা-আড়াইহাজার সড়কের ঝাউগড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত মোমেন মোল্লা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি সালমদী বাজারে কাচাঁমালের ব্যবসা করতেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত )মনজুরুল মোর্শেদ তার পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিদিনের ন্যায় মোমেন শুক্রবার ভোরে অটো দিয়ে কাঁচামাল আনার জন্য ভুলতা যাচ্ছিল। এই সময় তিনি ঝাউগড়া পৌঁছলে ৩/৪ জনের ছিনতাইকারীর দল অটোটির গতিরোধ করে মোমেনকে সাথে টাকা পয়সা দিতে বলে । মোমেন টাকা দিতে অস্বীকার করলে ছিনতাই কারীরা তাকে ছুরিকাঘাত করে। এতে তার বুকের বাম পাশে আঘাত পান। এতে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মোমেন ৩ সন্তানের জনক। তিনি আরো জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে। ইতি মধ্যে আসামী গ্রেফতারের কাজ শুরু করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

আড়াইহাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাচাঁমাল ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ০৩:০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২