নারায়ণগঞ্জ ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা

বন্দর প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর থানার মিনারবাড়ী এলাকায় রাস্তার দখল নিয়ে বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেশীদের বর্বর হামলায় একই পরিবারের বৃদ্ধ দম্পতি ও তাদের ১১ বছরের নাতিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২২ মে, ২০২৬) বিকেল ৫টার দিকে মিনারবাড়ী এলাকার মোসাঃ তাসলিমা (৫৫) ও তার পরিবারের চলাচলের রাস্তায় জোরপূর্বক দেওয়াল তুলছিল প্রতিবেশী সাকিল, সগর ও নুরুদ্দিনসহ একটি চক্র। তাসলিমা এতে বাধা দিলে সগর নামের এক যুবক তার মুখে আঘাত করে মারধর শুরু করে।

তাকে বাঁচাতে স্বামী আমান উল্লাহ (৬০) এবং ছেলে তাইজুল ইসলাম এগিয়ে এলে হামলাকারীরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বৃদ্ধ আমান উল্লাহর পেটে দেশীয় ছুরি দিয়ে আঘাত করা হলে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হামলার একপর্যায়ে পাষণ্ডরা তাসলিমার ১১ বছরের নাতি আপন-কে পাশের পুকুরের পানিতে ফেলে ডুবিয়ে হত্যার চেষ্টা চালায়। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় শিশুটি অল্পের জন্য প্রাণে বাঁচে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান

রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা

আপডেট সময় : ১২:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬