নারায়ণগঞ্জ ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতের তাড়ে জড়ানো পুত্র তানভীরকে (১৮) বাঁচাতে গিয়ে বাবা সিরাজ মিয়া (৫৮) নিজেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। আহত অবস্থায় নিহতের পুত্র তানভীরকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বৃহষ্পতিবার (৪ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ব্রহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী গ্রামে এই ঘটনা ঘটে ।

ঘটনার বিবরণে এলাকাবাসী জানায়, সিরাজ মিয়ার বাড়ী থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি দোকান রয়েছে। তিনি বাড়ীর বৈদ্যুতিক মিটার থেকে দোকানে পার্শ্ব সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিলেন।

ঘটনার সময় মাটিতে পড়ে থাকা ওই তারে জড়িয়ে পড়েন সিরাজ মিয়ার ছেলে আড়াইহাজার পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তানভীর। তাকে বাঁচাতে এগিয়ে আসেন বাবা সিরাজ মিয়া। তখন পুত্রকে বাঁচাতে পারলেও ঘটনাস্থলেই বিদ্যুতায়িত হয়ে নিহত হন সিরাজ মিয়া।

উপস্থিত জনতা গুরুতর আহত অবস্থায় ছেলে তানভীরকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দিয়েছেন। নিহত সিরাজের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করে দেয়া হয়েছে। আড়াইহাজার পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান ঘটনা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা নিহত

আপডেট সময় : ০১:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২