নারায়ণগঞ্জ ১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

তৃতীয়বারের মতো শপথ নিলেন মেয়র আইভী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ৩২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : তৃতীয়বার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন।

শেখ হাসিনা মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে শপথ পাঠ করান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো: তাজুল ইসলাম ২৭ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ৯ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।

নাসিক নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের জয় হয়েছে। এ সময় তিনি নির্বাচিত সকল জনপ্রতিনিধিকে অভিনন্দন জানান।

নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জনগণের কাছে যে ওয়াদা করেছেন তা ভুলে যাবেন না, জনগণের কল্যাণে কাজ করুন, মানুষ এখন সচেতন, সে কথা মাথায় রেখে দায়িত্ব পালন করুন। ঢাকার পাশেই নারায়ণগঞ্জ, অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এটি, আমরা অনেক পরিকল্পনা ও প্রকল্প নিয়েছি, সেগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয় এবং উন্নয়নের ধারাবাহিকতা যাতে বজায় থাকে তা নিশ্চিত করুন।

শপথ গ্রহণ শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রধানমন্ত্রীর উপদেশ আমার জন্য শিরোধার্য। আমি জনগণের জন্য জনকল্যাণে কাজ করি, প্রধানমন্ত্রীও জনকল্যাণে কাজ করেন। উনি যেই দিক নির্দেশনা দিয়েছেন সে নির্দেশনা মোতাবেক উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং জনকল্যাণে কাজ করবো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার

তৃতীয়বারের মতো শপথ নিলেন মেয়র আইভী

আপডেট সময় : ০২:০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২