নারায়ণগঞ্জ ০৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে সৎ মায়ের নির্যাতনে শিশুর মৃত্যু,গ্রেফতার ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ৩১৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সৎ মায়ের নির্যাতনে সুমি আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সৎ মাকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৭ জানুয়ারি) রাতে মিজমিজি কান্দাপাড়া এলাকার উক্ত ঘটনায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে শিশুটির মা রুমা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামি হালিমাদুস সাদিয়া (৩৭) চাঁদপুরের মতলবের বেলতলী এলাকার সত্তজিৎ রায়ের মেয়ে। হালিমাদুস সাদিয়া নব্য মুসলিম হয়েছেন। তার পূর্ব নাম গুলাবনী রায়।

শিশুটির মা রুমা আক্তার মামলায় উল্লেখ করেন, ভুক্তভোগী শিশু সুমি আক্তারকে তার সৎ মা গত ২৯ ডিসেম্বর বেড়ানোর কথা বলে তাদের নিজ বাসায় নিয়ে যান। পরবর্তীতে গত ১৭
জানুয়ারি তার বাবা আংকুর মোড়ল মা রুমাকে জানায় গত ৫ জানুয়ারি খাট থেকে পড়ে সুমি আঘাত পেয়েছে। এর পরক্ষণেই তার স্বামী মেয়ের লাশ নিয়ে হাজির হয়। এ সময় শিশুটির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান। সে তাৎক্ষনিক সে ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবগত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে শিশুটির লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত সৎ মা`কে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে সৎ মায়ের নির্যাতনে শিশুর মৃত্যু,গ্রেফতার ১

আপডেট সময় : ১১:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২