নারায়ণগঞ্জ ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন মামলায় মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আটজন মাদকসেবী, মাদক মামলার একজন, নিয়মিত মামলার একজন এবং ওয়ারেন্টভুক্ত দুই আসামি রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে আটজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক মামলায় একজন, নিয়মিত মামলায় একজন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মাদকসেবীরা হলেন: জিহাদ ওরফে ছাব্বির (১৯), মো. ফারুক (৩২), মো. রেজাউল করিম (২৫), আজমাইন কবির (৩০), মো. খোকন (৩২), মো. জাকির হোসেন (২৫), মো. রাকিবুল ইসলাম (২১) ও মো. কাকন ইসলাম (২৩)।

মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর বটতলা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে ফারুক (৩৮)।

নিয়মিত মামলায় গ্রেপ্তার ব্যক্তি হলেন সোনারগাঁয়ের আনন্দবাজার এলাকার মৃত লোকমানের ছেলে মো. মিজান (৩৫)।

ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সোনারগাঁ উপজেলার পূর্ব বেহাকৈর এলাকার মো. রাসেল (২৬) এবং ছোট শীলমন্দি এলাকার মৃত ওমর আলী গাজীর ছেলে মো. বিল্লাল গাজী (৩৩)।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মাদক নির্মূল, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সোনারগাঁয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

আপডেট সময় : ০৬:৩২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬