নারায়ণগঞ্জ ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

নারায়ণগঞ্জে আবারও নৌকার মাঝি আইভী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
  • ৫৭০ বার পড়া হয়েছে

নারায়নগঞ্জ প্রতিনিধি : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটলো। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে এবারা আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার কান্ডারী করা হয়েছে সিটির বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে।

শুক্রবার আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় দলের হাইকমান্ড আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে আইভীকেই সিলেক্ট করেন। সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডে সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইভীর নৌকা প্রতীক মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এড,আনিসুর রহমান দিপু।

দুইবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি প্রকাশ পাওয়ার সাথে সাথে নারায়ণগঞ্জ নগরীতে আইভীর সমর্থিত নেতাকর্মীরা উচ্ছ্বাস আনন্দে মেতে উঠে। নগরীতে মিছিল বের করেন তারা। যদিও জুম্মার নামাজের পর থেকে নগরীর দুই নাম্বার রেলগেইটস্থ আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, নাসিক নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো: বাদল, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল ও সাধারণ সম্পাদক খোকন সাহা। এই চারজনকে নিয়ে গত কয়েক দিন ধরে আওয়ামীলীগের নেতাকর্মী, সমর্থক ছাড়াও নগরবাসীর মধ্যে আলোচনা ছিল কে পাচ্ছেন শেষ পর্যন্ত আওয়ামী লীগের টিকিট।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

নারায়ণগঞ্জে আবারও নৌকার মাঝি আইভী

আপডেট সময় : ০৫:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১