নারায়ণগঞ্জ ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের

দেশের মানুষ কষ্টে আছে : জেবেল-মোস্তফা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
  • ২৬৩ বার পড়া হয়েছে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সরকারের ব্যর্থতার কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া আজ নিয়ন্ত্রনহীন। ফলে মানুষ দিনে চালাতে হিমশিম খাচ্ছে। দেশের মানুষ আজ কষ্টে আছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, সরকার অযৌক্তিকভাবে তেলের মুল্য বৃদ্ধি করায় প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ডিজেল ও কেরোসিনের মুল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে। এর প্রভাব পড়ছে প্রতিটি ক্ষেত্রে। কাঁচামালসহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি পেয়ে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কষ্ট দেখার যেনো কেউ নেই। অন্যদিকে যে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি করেছে সরকার, সেখানে মুল্য হ্রাস পেলেও সরকার নিরব।

নেতৃদ্বয় বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আর কত ভর্তুকি দেবো ? প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে হতাশ ও ক্ষুদ্ধ করেছে, করেছে হতাশ। রাষ্ট্রের সকল উন্নয়ন হয় জনগণের টাকায়। ভর্তুকিও তো জনগনের টাকায় হয়, কারো ব্যাক্তিগত টাকায় নয। সরকার কোনো দলের হয় না, ব্যক্তির হয় না। জনগনের টাকা দিয়ে তাদের পকেট কেটে, জিম্মি করে, ভাড়া বৃদ্ধি করে জনগণের কাছ থেকে যে টাকা আদায় করছেন সেটি বন্ধ করতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে ভর্তুকি দিতে হবে। মনে রাখতে হবে রাষ্ট্রের সকল কিছুর মালিক জনগণ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত

দেশের মানুষ কষ্টে আছে : জেবেল-মোস্তফা

আপডেট সময় : ০৭:১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১