নারায়ণগঞ্জ ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সরকারি চাকরিজীবিকে মারধর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে একজন সরকারি চাকরিজীবিকে ডেকে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। দশ লাখ টাকা চাঁদার দাবিতে শনিবার (২৩ অক্টোবর) দুপুর একটার দিকে মিজমিজি কালু হাজী রোড এলাকার বাসিন্দা ছৈয়দ আলী সবুজকে আব্দুল আলী পুল এলাকায় মারধর করে সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ। এঘটনায় থানায় অভিযোগ করলে সন্ধ্যায় পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সবুজের স্ত্রী রুমা আক্তার বলেন,একই এলাকার আলেকের সাথে জমি নিয়ে আমাদের বিরোধ চলছে। এর জের ধরে আলেকের পক্ষ নিয়ে আজগর ও পারভেজ প্রতিনিয়ত আমার স্বামী সবুজকে হুমকি ধমকি দিয়ে আসছে। পাশাপাশি দশলাখ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা দিতে রাজি না হওয়ায় শনিবার দুপুরে পরভেজ আমার স্বামী সবুজকে তার বাড়িতে ডেকে নিয়ে মারধর করে।

ছৈয়দ আলী সবুজ বলেন, আমি একজন সরকারি চাকরিজীবি। সরল বিশ্বাসে পারভেজের ডাকে তার বাড়িতে যাই। তখন সে বলে তাকে দশ লাখ টাকা চাঁদা না দিলে আমার বড় ধরণের ক্ষতি করবে। কি কারণে চাঁদা দিব এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথেই মারধর শুরু করে। তখন আমি দৌঁড়ে পালিয়ে প্রাণ রক্ষা করি। পরে থানায় গিয়ে ঘটনাটি পুলিশকে জানাই।

জানা গেছে, যুবমহিলা লীগের এক নেত্রীকে ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলায় পুরিশ পারভেজকে গ্রেপ্তার করেছিল। ওই মামলায় বেশ কিছুদিন তিনি জেলহাজত বাস করেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগও রয়েছে। পারভেজ মিজমিজি আব্দুল আলী পুল এলাকার আব্দুর রহমানের ছেলে।

এবিষয়ে জানতে পারভেজের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশিরা জানায় দুপুরে সবুজ পারভেজের বাড়িতে এসেছিল। ঘরের ভিতর কি হয়েছে তা তারা জানেন না।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোখলেছ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারধরের সত্যতা পাওয়া গেছে। চাঁদা দাবির বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমাণ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সরকারি চাকরিজীবিকে মারধর

আপডেট সময় : ০১:৩৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১