নারায়ণগঞ্জ ০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ

নারায়নগঞ্জে প্রথমবারের মতো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলাতেও প্রথমবারের মতো আজ ৬ অক্টোবর, ২০২১ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়। আজকের এ দিবসের প্রতিপাদ্য “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন”। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহ মহোদয়। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন, নারায়ণগঞ্জ, উপ-পরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নারায়ণগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর, সিনিয়র সহকারী কমিশনার, স্থানীয় সরকার শাখা, নারায়ণগঞ্জ, জেলা তথ্য অফিসার এবং নারায়ণগঞ্জের বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন দপ্তর প্রধানগণের প্রতিনিধি, সদর ও বন্দর উপজেলা হতে আগত চেয়ারম্যান ও সচিববৃন্দ।

আলোচনা সভার পর জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। একই সাথে প্রতি উপজেলা হতে ০১(এক) জন করে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সচিব ও গ্রাম পুলিশের মাঝে জেলা প্রশাসক মহোদয় ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক মহোদয় সকলের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে নারায়ণগঞ্জ মডেলের কৌশলগুলোকে যথাযথ ব্যবহারের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান এবং ইতিমধ্যে নারায়ণগঞ্জ মডেল দেশব্যাপী সমাদৃত হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত

নারায়নগঞ্জে প্রথমবারের মতো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আপডেট সময় : ০১:৫৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১