নারায়ণগঞ্জ ১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন

রংপুরে সাংবাদিক নেতা আফরোজা সরকারসহ ৫ জনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

রংপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা সম্পাদক আফরোজা সরকারসহ ৫ সাংবাদিকের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা দেশের গণমাধ্যম কমর্মীদের জন্য হুমকিস্বপরুপ। বিশেষ করে গ্রামীন জনপদে এভাবে একজন নারী সাংবাদিকের ওপর হামলা, লাঞ্ছনা, শ্লীলতাহানী কোন ভাবেই মেনে নেবার নয়। হামলাকারী যেই হোক; তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাোনা উচিত। গ্রামীন পর্যায়ে কর্মরত গণমাধ্যম-কর্মী বিশেষ করে নারীরা এমনিতেই নানা বৈষম্য ও অবহেলার শিকার। বৈষম্য নিরসন এবং সুবিচারের স্বার্থে প্রশাসনের কাছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিএমএসএফ’র পক্ষ থেকে বলা হয়, সরকার জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিসরে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা প্রদানের অঙ্গীকার করলেও বাস্তবতা কিন্তু বদলায়নি। বহু আগ থেকেই যেন বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের বিচারহীনতার একটি সংস্কৃতি চলছে। এতে একটি গোষ্ঠীর মাঝে ধারণা জন্মেছে যে, সাংবাদিক নির্যাতন করলে কিছু হয় না। এ প্রবণতা গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষার বিষয়টিকে যথেষ্ট নাজুক করে দিয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

সম্প্রতি রংপুরের হামলার ঘটনাসহ সাংবাদিকদের প্রতি সহিংসতার প্রত্যেকটি ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সাংবাদিক ও মতপ্রকাশ-কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির রংপুর শাখা সূত্রে প্রকাশ; ২৪ সেপ্টেম্বর বিকেলে রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বহিরাগত সন্ত্রাসীরা এসে সভাস্থলে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ক্লাবের সদস্যদের মারধর করতে শুরু করে। এতে ক্লাবের পাঁচ সদস্য আহত হন। আহতদের মধ্যে ক্লাবের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক আজম পারভেজ ও সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা সম্পাদক আফরোজা সরকারের অবস্থা গুরুতর। তারা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রংপুরে সাংবাদিক নেতা আফরোজা সরকারসহ ৫ জনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ

আপডেট সময় : ১১:১৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১