নারায়ণগঞ্জ ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

শহরে বাসের চাপায় পোশাক কর্মীর মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি  ঃ নারায়ণগঞ্জ শহরে বন্ধন পরিবহনের একটি বাসের চাপায় প্রাণ হারিয়েছেন মো: শাওন (৩৪) নামে এক পোশাক কারখানার কর্মী৷ সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে শহরের নবাব সিরাজউদ্দোল্লা সড়কে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সামনের সড়কে এই ঘটনা ঘটে৷

নিহত শাওন বন্দর উপজেলার মদনগঞ্জের এম এন ঘোষাল রোডের বাসিন্দা মো. জসিম উদ্দিনের ছেলে৷ তিনি শহরের ঈশা খঁা সড়কের বি টেক ফ্যাশন প্রাইভেট লিমিটেড নামক কারখানায় চাকুরি করতেন৷

কর্মস্থলে যাবার পথেই বাসচাপায় তার মৃত্যু হয়েছে বলে জানান নিহতের ছোট ভাই মো: শাকিল৷

তিনি বলেন, বন্দর থেকে কাজের উদ্দেশ্যে বের হন তার ভাই৷ পথিমধ্যে বাসচাপায় তার ভাই মারা গেছেন৷ স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বন্ধন পরিবহনের দ্রুতগামী একটি বাস তার ভাইকে চাপা দিয়েছে৷

নিহত শাওনের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷ এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান শাকিল৷

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

শহরে বাসের চাপায় পোশাক কর্মীর মৃত্যু

আপডেট সময় : ০১:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১