নারায়ণগঞ্জ ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
  • ৩২৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি  : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগরে শীতলক্ষ্যা নদীর তীরে ৬টি ডকইয়ার্ডের সেমিপাকা ভবন, কাঁচাপাকা ঘর, গাইডওয়াল, স্লীপওয়েসহ ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় একটি ভেকু (এক্সাভেটর) দিয়ে আল্লাহর দান ডকইয়ার্ড, মীম ডকইয়ার্ড, স্বপন ডকইয়ার্ড, জননী জোস্না ডকইয়ার্ড, মাহমুদনগর ও সোনারতরী এই ৬ টি ডকইয়ার্ডের সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসা’র নেতৃত্বে চলে এ উচ্ছেদ অভিযান। এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন, উপ পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ।

নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, শীতলক্ষ্যা নদীর তীরভূমি দখল করে গড়ে ওঠা ৬টি ডকইয়ার্ডের ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সব ধরনের অবৈধ ডকইয়ার্ড উচ্ছেদ করা হবে। নদীর দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ১১:০০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১