নারায়ণগঞ্জ ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় চাঁদার দাবিতে একটি ইটভাটায় সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। এতে ইটভাটার পরিচালক ও ম্যানেজার নবী হোসেনকে চাপাতি ও রাম দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। সন্ত্রাসীরা এসময় ভাটায় থাকা ব্যবসায়িক নগদ ১০ লাখ ৫৭ হাজার টাকা লুটে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণ:এজাহার সূত্রে জানা যায়, বন্দর থানাধীন ফনকুল এলাকায় অবস্থিত ব্যবসায়ী হাজী মোহাম্মদ গোলাপের মালিকানাধীন ‘এবিএফ আল্লাহর দান’ ইটভাটায় দীর্ঘ দিন ধরে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় মোঃ জাকারিয়া ওরফে জাকির (৪৩) ও তার ভাই বুলবুল (৪১)। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা ম্যানেজার নবী হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ১ এপ্রিল (বুধবার) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় জাকির ও বুলবুলের নেতৃত্বে ৪/৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইটভাটার অফিসে প্রবেশ করে। তারা পুনরায় চাঁদা দাবি করলে নবী হোসেন তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা তাকে টেনে হিঁচড়ে অফিসের সামনের ফাঁকা জায়গায় নিয়ে যায়।
নৃশংস হামলা ও লুটপাট:

এজাহারে উল্লেখ করা হয়েছে, ১নং আসামি জাকারিয়া তার হাতে থাকা চাপাতি দিয়ে নবী হোসেনের মাথায় তিনটি কোপ মেরে রক্তাক্ত জখম করে। ২নং আসামি বুলবুল রাম দা দিয়ে তার কপালে ও মুখের ডান পাশে কোপায়। নবী হোসেন মাটিতে লুটিয়ে পড়লে জাকারিয়া পিস্তল উঁচিয়ে ভয়ভীতি দেখিয়ে অফিসের ড্রয়ারে থাকা ইট বিক্রির ১০ লাখ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।
শ্রমিকরা এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রকাশ্যে খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করেন। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট

আপডেট সময় : ১১:০৮:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬