নারায়ণগঞ্জ ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড

ফতুল্লার দিপ্তি ডাইংয়ের এমডির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ফতুল্লায় মেসার্স দিপ্তি ডাইং এন্ড নিট ফিনিশিং মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুল ইসলাম টিপুর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন অংশীদার মো: মিজানুর রহমান। প্রাপ্য অর্থ না দিয়েই তাকে অংশীদারিত্ব থেকে বাদ দিতে অন্য জেলার একজন এমপির নাম ভাঙিয়ে রাজনৈতিক প্রভাব ও থানায় অভিযোগ করে হয়রানী করা হচ্ছে বলে বুধবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে অভিযোগ উত্থাপন করেন মিজানুর রহমান। পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ বিভ্রান্তিকর বলে দাবি করেন ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান।

সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন,কারখানায় আমার দশ পারসেন শেয়ার রয়েছে। কারখানার ১২ কোটি টাকা ব্যাংক লোন পরিশোধ না করে ব্যবস্থাপনা পরিচালক মো: রফিকুল ইসলাম টিপু নামে বে-নাবে একাধিক বাড়ী, মার্কেট ও জমি কিনেছে। কারখানার সব হিসাব-নিকাশ নিজে এককভাবে নিয়ন্ত্রন করছে। এসব অনিয়মের প্রতিবাদ করায় আমার প্রাপ্য না দিয়েই আমাকে কারখানার অংশীদারিত্ব থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। নিজের প্রাপ্য বুঝে পেতে আমি গত এক আগস্ট তার বিরুদ্ধে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করি। এখবর পেয়ে একই দিন তিনিও আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ করেন। তার অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত করতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যের নাম ভাঙিয়ে ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে টিপু থানার ওসিকে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। অথচ এই রফিকুল ইসলাম টিপুর বিরুদ্ধে ফতুল্লায় থানায় দুইটি মামলা রয়েছে। যার একটি এসিড অপরাধ দমন আইনে করা হয়। দুইটি মামলাই আদালতে বিচারাধীন রয়েছে। এমন একজন অপরাধির সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সখ্যতা থাকা কাম্যনয় বলে ক্ষোভ প্রকাশ করেন মিজানুর রহমান।

ফতুল্লা থানা পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম টিপুর বিরুদ্ধে থানায় দুইটি মামলা হয়। যার এফ আই আর নম্বর ৪৭(১)২০১৮ ও ১(১০)২০১৯।

সাংবাদিক সম্মেলনে উত্থাপিত অভিযোগ বিষয়ে মো: রফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।

ফতুল্লা থানার ওসি রকিবুজ্জামান বলেন, মো: রফিকুল ইসলাম টিপু নামের কোন লোক মো: মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগই করেনি। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা রাজনৈতিক প্রভাবে মামলা রুজুর প্রশ্নই উঠেনা। মিজানুর রহমান পুলিশের বিরুদ্ধে বিভ্রান্তিকর অভিযোগ তুলেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির

ফতুল্লার দিপ্তি ডাইংয়ের এমডির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

আপডেট সময় : ০৯:৫৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১