নারায়ণগঞ্জ ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সারাদেশে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ঈদের ছুটির বিরতির পর আজ সোমবার থেকে আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন পয়েন্টে ট্রাকে করে পণ্য বিক্রি করবে সংস্থাটি।

শোকের মাস আগস্টে ভর্তুকি মূল্যে দেশব্যাপী পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রোববার (২৫ জুলাই) প্রতিষ্ঠানটির ঢাকা আঞ্চলিক প্রধান কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ূন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর শোকাবহ আগস্ট মাসে কঠোর লকডাউন পরিস্থিতিতে ভোক্তা সাধারণের নিকট ভর্তুকি মূল্যে কতিপয় নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়োজিত ডিলারের মাধ্যমে ভ্রাম্যমান ট্রাকে সারা দেশে বিক্রয় করা হবে’।

এতে জানানো হয়, চলমান জুলাই মাসের ২৬ তারিখ থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামী আগস্ট মাসের ২৬ তারিখ পর্যন্ত। তবে এসময়ে ছুটির দিনে কার্যক্রম বন্ধ থাকবে।

টিসিবি সূত্রে আরও জানা গেছে, টিসিবি ট্রাকগুলো থেকে ক্রেতারা প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকায় কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ ৪ কেজি চিনি এবং ২ কেজি ডাল কিনতে পারবেন। এছাড়া ১০০ টাকা লিটারে সয়াবিন তেল দেওয়া হবে। একজন ক্রেতা ২ থেকে সর্বোচ্চ ৫ লিটার তেল নিতে পারবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

সারাদেশে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট সময় : ০৬:১৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১