নারায়ণগঞ্জ ০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার

রূপগঞ্জে অগ্নিকান্ডে শ্রমিক হত্যার দায় রাষ্ট্রের দায়হীনতা : ন্যাপ মহাসচিব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
  • ২৫০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

রূপগঞ্জে অগ্নিকান্ডে ৫২ শ্রমিক হত্যার দায় রাষ্ট্রের দায়হীনতা বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, রানা প্লাজার ঘটনার পরে আমাদের জাতীয় সক্ষমতা তৈরির দরকার ছিল। শ্রমিক নিরাপত্তার ব্যবস্থার দরকার ছিল। সরকার তা করেনি। ইউরোপ-আমেরিকার বায়াররা উদ্যোগ নিলেও সরকার কোনো ব্যবস্থা নেয়নি। এ গার্মেন্টসের বাইরেও যে কলকারখানা আছে সেগুলোও একইভাবে নিরাপত্তাহীন। আগুনে পুড়ে শ্রমিক হত্যার দায় রাষ্ট্র ও সরকার কোনভাবেই এড়াতে পারে না।

বুধবার (১৪ জুলাই) বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ নারায়নগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বারবার বিভিন্ন প্রতিষ্ঠানে আগুনে দুঃখজনক হত্যাকান্ড সংঘটিত হওয়ায় প্রমাণিত হচ্ছে যে দেশের কারখানাগুলো কোনোক্রমে নিরাপদ নয়। এবং শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওযা হচ্ছে না। এ ধরনের বিপর্যয়ের আগে নিয়মিত তদারকি করলে অনেক মূল্যবান জীবন বেঁচে যেতে পারতো।

তিনি বলেন, সরকারের নজরদারির অভাবে কারখানাতে নিয়মিত আইনের লঙ্ঘন হচ্ছে। তাজরিন, রানা প্লাজাা অথবা সেজান জুস কারখানার মানুষ মরার ঘটনাপ্রবাহ লক্ষ্য করলে দেখবেন, অবহেলা এবং দায়িত্বহীনতার কারণে বহু হতাহত হয়েছে।

তিনি বলেন, শিল্প খারানার দুর্ঘটনার জন্য দায়িত্বপ্রাপ্তদের চরম অবহেলা ও দুর্নীতিই দায়ি। ছাড়পত্র দেয়া হয় টাকার বিনিয়মে। যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। বিচার করতে হবে। আমরা এ ঘটনার বিচার চাই। শ্রমিক নিরাপত্তায় সরকারের সক্ষমতা চাই।

নারায়নগঞ্জ মহানগর সভাপতি মো. রাশেদউদ্দিন ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক এডভোকেট আবদুস সাত্তার, নারায়নগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক আবু তালেব, নির্বাহী সদস্য মো. শওকত আলী প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জে অগ্নিকান্ডে শ্রমিক হত্যার দায় রাষ্ট্রের দায়হীনতা : ন্যাপ মহাসচিব

আপডেট সময় : ০৬:৩৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১