নারায়ণগঞ্জ ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ৫৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত লকডাউন ও ঈদুল আজহাকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি-মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সোমবার থেকে ট্রাক সেল শুরু করবে। রাজধানীসহ দেশের সব মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে ৪৫০টি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে আগামী ২৯ জুলাই পর্যন্ত পণ্য সামগ্রী বিক্রি করা হবে।

টিসিবির যুগ্ম পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, জরুরি সেবা হিসেবে লকডাউনের মধ্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। তবে নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে ডিলারদের মাধ্যমে সোমবার থেকে ট্রাক সেল শুরু করা হচ্ছে। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ডিলাররা পণ্য বিক্রি করবে বলে তিনি জানান।

মো. হুমায়ুন কবীর আরও জানান, ঈদুল আজহার জন্য সরকারঘোষিত ছুটির দিন টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া ২৯ জুলাই পর্যন্ত অন্যান্য দিনগুলোতে ভ্রাম্যমাণ ট্রাক সেল চলবে।

টিসিবি ট্রাক সেলের মাধ্যমে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হবে। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, চিনি ও মসুর ডাল ৫৫ টাকা কেজি। একজন ক্রেতা সর্বাধিক পাঁচ লিটার তেল, চার কেজি চিনি ও দুই কেজি মসুরের ডাল কিনতে পারবেন। প্রতিটি ট্রাকে ৫০০ থেকে ৮০০ কেজি চিনি, মসুর ডাল ৩০০ থেকে ৬০০ কেজি এবং সয়াবিন তেল ৮০০ থেকে এক হাজার ২০০ লিটার বরাদ্দ রাখা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু

আপডেট সময় : ০৮:০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১