নারায়ণগঞ্জ ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আজ বৃহস্পতিবার দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ২৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : আজ বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যার পর পূর্ব আকাশে দেখা মিলবে বছরের শেষ সুপারমুন । এ দিন চাঁদ লালচে বর্ণ ধারণ করবে। জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদ ‘স্ট্রবেরি মুন’ হিসেবে পরিচিত।

চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন তাকে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়। স্বাভাবিক অবস্থার চেয়ে সুপারমুনের সময় চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৪ লাখ ১০ হাজার কিলোমিটার। কিন্তু সুপারমুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে ৩ লাখ ৫৬ হাজার ৭০০ কিলোমিটারে নেমে আসে। চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে। কক্ষের মাঝামাঝি চলে এলে চাঁদের দূরত্ব কমে যায়। তখন চাঁদ বড় দেখায়। তবে বাংলাদেশসহ উপমহাদেশে এই চাঁদ দেখার সম্ভাবনা নেই। স্ট্রবেরি মুনের মাধ্যমে উত্তর গোলার্ধে বসন্তের শেষ পূর্ণিমাকে চিহ্নিত করা হয়। এরপর থেকেই গ্রীষ্ণ শুরু হচ্ছে ধরা হয়।

পৃথিবীর ছায়ায় যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়লে হয় চন্দ্রগ্রহণ। এসময় সূর্যের সাত রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছায়। তাই পূর্ণ গ্রহণের সময় লাল রঙের দেখায় চাঁদ। তবে, এ দিন গ্রহণ না থাকলেও লালচে চাঁদ দেখা যাবে। তাই এটি নিয়ে মানুষের আগ্রহও বেশি। তবে ভারতীয় উপমহাদেশ থেকে ‘স্ট্রবেরি মুন’ দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। চলবে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত। স্ট্রবেরি চাষাবাদের সময়ের এই জুন মাসে এই চাঁদ দেখা যায় বলে এর নাম দেওয়া হয়েছে ‘স্ট্রবেরি মুন’। যুক্তরাষ্ট্রের উপজাতিরা এই চাঁদের নামকরণ করেছে। এটি এক ধরনের সুপারমুন।। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

আজ বৃহস্পতিবার দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’

আপডেট সময় : ০৮:২৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১